রাজা দাস, বালুরঘাট: কাগজের প্রতিমা বিসর্জনের পর নদীতে স্নানে নেমেছিল এক নাবালক ও তিন নাবালিকা। কী ভয়ংকর বিপদ অপেক্ষা করছে, ভাবতেও পারেনি কেউ। ডুব দিতেই নদীতে তলিয়ে মৃত্যু হল ২ জনের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদোল পাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, তিনজনই গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। একজন নাবালক। এরা প্রতিদিনই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে নেমে স্নান করত। তবে এদিন তারা খেলার ছলে কাগজের কালী প্রতিমা বানিয়েছিল। সেটিকে পুজো দিয়ে বিসর্জন দিতে নদীতে নামে চারজনই। ভেবেছিল একবারে স্নান সেরে বাড়ি ফিরবে। কিন্তু ঘটনাচক্রে চারজনই তলিয়ে যায়। তাদের চিৎকার শুনতে স্থানীয়রা নদীতে নামে। এক নাবালক ও এক নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেন তারা। তবে দীর্ঘক্ষণ ধরে হদিশ মিলছিল না বাকি দুজনের।
এরপর খবর দেওয়া হয় থানায়। নদীবক্ষে নামানো হয় ডুবুরি। স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের বরাহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহদুটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয়দের কথায়, ওই চারজন প্রতিদিনই স্নানে যেত নদীতে। ভালো মতো সাঁতারও জানত, তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? তা নিয়েই ধোঁয়াশা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে