টিটুন মল্লিক, বাঁকুড়া: ঝড়ের দাপটে বড়সড় বিপত্তি। বাঁকুড়ায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর। কর্তৃপক্ষের তরফে এখনও দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সকালে মর্মান্তিক দুর্ঘটনার জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বিক্ষোভে শামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা।
সোমবার রাতের দিকে ঝড়বৃষ্টি হয় বাঁকুড়া-সহ নানা জেলায়। তাতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ চিমনির সঙ্গে থাকা নির্মাণ সংস্থার একটি লোহার মাচা আলগা হয়ে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে যান। কাজের ফাঁকে বিশ্রামের জন্য ভেঙে পড়া ওই লোহার মাচাটির নিচে বসেছিলেন। সেসময় আচমকা তা ভেঙে পড়ে দুই শ্রমিকের মাথার উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। জানা গিয়েছে, মৃতদের নাম প্রেম সুন্দর ও কিষাণ পাল। প্রেমের বয়স ৩১ বছর, কিষাণ মাত্র ২১ বছরের। দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে। তাঁরা এখানে চুক্তিভিত্তিতে কাজ করতেন অর্থাৎ ঠিকা শ্রমিক ছিলেন।
দুর্ঘটনায় একজন আহতও হয়েছেন বলে খবর। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন করে চিমনি তৈরি হওয়ার সময় এমন দুর্ঘটনার জেরে নির্মাণ শ্রমিকরা আতঙ্কিত, ক্ষুব্ধও। নিরাপত্তা নিয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মেলায় শ্রমিক বিক্ষোভ বাড়ছে।
সর্বশেষ খবর
-
রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল কলকাতা পুলিশ
-
টিআরপি বন্ধ কর্মক্ষেত্রকে কতটা প্রভাবিত করবে? কী বলছেন মেগার কলাকুশলীরা?
-
শ’খানেক টাওয়ার লোকেশন, ৭ দিনে কালিম্পং থেকে অযোধ্যা পাহাড়তলির বহু ডেরা বদল দেবরাজের!
-
পাঁচ বছরের শিশুকে যখন…’, দিয়া মির্জার ছেলেকে তীব্র আক্রমণ, ফুঁসে উঠলেন রিচা
-
মারাদোনার ‘হ্যান্ড অফ গড’! ছিয়াশির বিতর্কিত গোল কি সত্যিই ‘অবৈধ’?