জামাইষষ্ঠীর জন্য এসেছিলেন শ্বশুরবাড়িতে। আর সেখানেই মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। মৃত্য়ু হয়েছে এক দ্বাদশ শ্রেণির ছাত্রেরও। নবদ্বীপ থানার অন্তর্গত ইদ্রাকপুরের মাঠের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃতদের নাম রাহুল ঘোষ এবং পীযূষ ঘোষ। রাহুলের বাড়ি পূর্ব বর্ধমানের নাগাদ ঘাট থানা এলাকায়। জামাইষষ্ঠী উপলক্ষে তিনি নবদ্বীপের ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন। অন্যদিকে পীযূষ দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। জানা গিয়েছে, শনিবার সাড়ে ৫টা নাগাদ অত্যন্ত দ্রুত গতিতে আসা দু’টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইক দু’টি প্রায় ভেঙেচুরে যায়। আরোহীরা এদিক ওদিক ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাহুল ঘোষ এবং পীযূষ ঘোষ।
আরও পড়ুন:
অন্যদিকে, দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন গোপাল ঘোষ ও সুজিত ঘোষ নামে দুই আরোহী। তাঁরা দুজনেই নবদ্বীপ থানার ইদ্রাকপুরের বাসিন্দা। আহতদের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ৪ জনকে উদ্ধার করে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রাহুল ও পীযূষকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গোপাল ও সুজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, গ্রামীণ রাস্তায় অনিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর প্রবণতাই এই দুর্ঘটনার মূল কারণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের
-
গার্ডেনরিচে আত্মনির্ভরতার পাঠ, নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে মোদি বললেন, ‘এই তো সবে শুরু’
-
যোগ: নতুন প্রাণশক্তির সঞ্চার
-
ইন্টারভিউতে বাদ যোগ্য প্রার্থী! বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের