Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Accident

বালিবোঝাই লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৫, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৫, ১০:২২

options
link
বালিবোঝাই লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২ zoom

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে। বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের। জখম হয়েছেন আরও ৬ জন। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাগনানে বম্বে রোডের উপর। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সোমবার ভোরে কলকাতার কাছে গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলের দিকে রওনা হয়েছিল সন্ন্যাসী-সহ ৮ জন। বাসন্তী পুজো উপলক্ষে পুজোর সামগ্রী নিয়ে তাঁরা মহিষাদলের সংঘে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বম্বে রোডের বাগনানের কাছে আচমকা টাটা ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারের ওপারে গিয়ে পড়ে গাড়িটি। সেসময় উলটোদিক অর্থাৎ কলকাতার দিক থেকে একটি বালিবোঝাই লরি আসছিল। উভয়ের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আটজনই জখম অবস্থায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

Advertisement

সাতসকালে এই দুর্ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পাঠানো হয় বাগনান থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং সেবক বাসুদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁরা মহিষাদলের সংঘে যোগ দিতে যাচ্ছিলেন। মাঝপথে এত বড় দুর্ঘটনার কবলে পড়লেন আটজনের দলটি। পথ দুর্ঘটনায় আহত বাকি ৬ জন উলুবেড়িয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ওই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। এর জেরে বম্বে রোডের কিছুটা অংশে যানজট তৈরি হয় সকালে। বেলা বাড়তেই অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.