তোলাবাজিতে জিরো টরালেন্স! দুর্গাপুরে (Durgapur) মহাকাল সেনার নাম করে তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার ২। তৃণমূল ঘনিষ্ঠ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ। কারও নাম উঠে আসলে তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জয়দেব বিশ্বাস ও বরুণ গড়াই। ধৃতরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে একাধিক ব্যক্তির থেকে মোটা টাকা তুলছিলেন বলে অভিযোগ। টাকা না দিলে বিভিন্নভাবে চাপ দেওয়ারও অভিযোগ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা অমল দাস থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, বরুণ ও জয়দেব-সহ কয়েকজন তাঁর কাছে অনুষ্ঠানের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হন বরুণ ও জয়দেব। কেন এই গ্রেপ্তার, ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করা হলে, তারা কোনও উত্তর দিতে চাননি।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে দুর্গাপুরে মহাকাল সেনার নামে একটি র্যালি করা হয়। সেখানে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে পরিচিত বিট্টু সান্যালকে। এই বরুণ ও জয়দেবে সঙ্গে বিট্টুর কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ জানিয়েছে কোনও মহাকাল সেনার নামে অভিযোগ হয়নি। তোলাবাজির অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রান্নাঘরের ড্রেন থেকে উঠছে টক গন্ধ? মিস্ত্রী ডাকার আগে করে দেখুন কাগজ ও গ্লাসের পরীক্ষা
-
সরকারি জমির মাটি-গাছ পাচার! অভিষেকের বিরুদ্ধে নালিশ
-
‘ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি…’
-
‘দুই থেকে তিন…’, সন্তান হওয়ার সুখবর দিলেন শোভন-সোহিনী, কবে আসছে ‘জুনিয়র’?
-
স্ক্যানারে ডুয়ার্সের সরকারি জমির উপর তৈরি রিসর্ট, ‘অ্যাকশনে’ প্রশাসন