সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে একাধিক ক্ষোভ উঠে এসেছে। বিশেষ করে যে অভিযোগ বারংবার উঠেছে তা হল, বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীরা দাঁড়িয়ে থাকলে, অনেক সময় সেখানে সরকারি বাস না থেমেই হু হু করে চলে যাচ্ছে। শুধু তাই নয়, বাসে উঠলেও একাধিক হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ বা মহিলা যাত্রীদের। এই ধরনের বিশৃঙ্খলা রুখতে এবার অ্যাকশনে পরিবহণ দপ্তর। এবার প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে ডিউটি চলাকালীন সমস্ত সরকারি বাসের কন্ডাকটরদের পোশাকে থাকবে বডি ক্যামেরা। এর ফলে কন্ডাকটর বা চালকদের উপর যেমন নজর রাখা যাবে, তেমনই যাবতীয় অনিয়ম বা বিশৃঙ্খলা রোখা যাবে বলেও মনে করা হচ্ছে। কিন্তু এই নজরদারি চালাবে কারা? তা নিয়েও বিস্তারিত ঘোষণা করা হয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি-র হেল্পলাইন নম্বর: ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি: ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি বা ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮।
যাত্রী সুবিধার্থে পরিবহণে থাকাকালীন যে কোনও জরুরি সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পরিবহণ দপ্তর। পরিবহণ নিগমের অধীনস্থ এই কন্ট্রোল রুমগুলির নম্বরও প্রকাশ করা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি-র হেল্পলাইন নম্বর: ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি: ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি বা ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।
সরকারি বাসে যাত্রীদের নানা অভিযোগের সুরাহা করতে এবং সরকারি বাস পরিষেবায় স্বচ্ছতা আনতে অভিনব উদ্যোগের পাশাপাশি দুর্গাপুজোর মধ্যেই রাজ্যবাসীর জন্য একগুচ্ছ নতুন এসি ও নন-এসি বাস রাস্তায় নামানোর ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। শুধু তাই নয়, আগামী বছর মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন রুটে প্রায় ১০০০ নতুন সরকারি বাস নামানোর লক্ষ্যমাত্রা নিয়েছে পরিবহণ দপ্তর। পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাজ্যের বেকার যুবকদের জন্য সুলভে নতুন বাস পারমিট এবং গ্রাম ও শহরে অটো ও টোটো চালুর ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে। সড়ক নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য ৪.৩৫ কোটি টাকার বিশেষ প্রকল্পও গ্রহণ করেছে পরিবহণ দপ্তর।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত