Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Gobardanga

গোবরডাঙায় সিগন্যাল বিভ্রাট, সপ্তাহের প্রথম দিন শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

সকাল থেকে একের পর এক ট্রেন দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে, চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:১৫

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:১৫

options
link
গোবরডাঙায় সিগন্যাল বিভ্রাট, সপ্তাহের প্রথম দিন শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা zoom
গোবরডাঙা স্টেশনে সিগন্যাল বিভ্রাট, শিয়ালদহ-বনগাঁ শাথায় থমকে ট্রেন চলাচল।
Advertisement

সপ্তাহের প্রথম দিন রেল বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সোমবার সকাল থেকেই সিগন্যাল বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন স্কুল, কলেজ, অফিসে বেরিয়ে ট্রেনে আটকে পড়ে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। রেলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, গোবরডাঙা (Gobardanga) স্টেশনে সিগন্যাল সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা যাচ্ছে, আপ ও ডাউন – দু’দিকেই থমকে ট্রেন। কখন পরিষেবা ফের স্বাভাবিক হবে, তা অনিশ্চিত।

জানা গিয়েছে, সমস্যা শুরু হয় সকাল প্রায় সাড়ে ৮টা থেকে। গোবরডাঙা স্টেশনে সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যায়। তার জেরে সিগন্যাল না পেয়ে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রথমে কারণ জানা যায়নি। পরে ৯টা নাগাদ রেল সূত্রে জানানো হয় সিগন্যাল পয়েন্ট বিকল হওয়ার কথা। শিয়ালদহ-বনগাঁ শাখার আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দু’দিক থেকে আসা ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। সকলেরই গন্তব্যে যেতে দেরি হয়।

Advertisement

এমনিতেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেনের সংখ্যা মেন লাইনের তুলনায় কম। নির্দিষ্ট সময় অন্তর নয়, প্রায়শয়ই ট্রেন চলাচলে দেরি হয়। আর এই বিলম্ব হওয়া এখানকার যাত্রীদের নিত্যসঙ্গী। সপ্তাহের প্রথম দিন গোবরডাঙা (Gobardanga) স্টেশনের সিগন্যাল বিভ্রাটের জেরে তা যেন মরার উপর খাঁড়ার ঘা! রেলের দাবি, সকাল সাড়ে ১০টা নাগাদ সিগন্যাল ঠিক করা হয়েছে। এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। তবে আগে থমকে থাকা ট্রেনগুলিকে ছাড়া হবে। তারপর নতুন ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.