জলে ডুবে মৃত্যু দুই বালক-বালিকার। তারা সম্পর্কে ভাইবোন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের তালতলা গ্রামে। পুকুরে নেমে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রীতি মণ্ডল (১৩) ও দীপ মণ্ডল (১১)। নিকারীঘাটা পঞ্চায়েতের হিঞ্চাখালির বাসিন্দা বাদল মণ্ডল ও জয়ন্তী মণ্ডলের সন্তান তারা। বুধবার সকালে ছেলে মেয়েকে নিয়ে তালতলায় বাপের বাড়িতে গিয়েছিলেন জয়ন্তী। মামার বাড়িতে গিয়ে দুই ভাইবোন খেলা করছিল। আচমকা নিখোঁজ হয়ে যায় তারা। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনও খোঁজ মেলেনি। এরপর দুপুর নাগাদ বাড়ির অদূরে একটি পুকুরে দুই ভাইবোনকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে। তবে শেষ রক্ষা হয়নি। দুই শিশুকে মৃত বলে ঘোষনা করেন হাসপাতালের চিকিৎসকরা। ক্যানিং থানার পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন:
কান্নায় ভেঙে পড়ে মৃত দুই শিশুর বাবা বাদল মণ্ডল জানিয়েছেন, “প্রীতি ও দীপ সাঁতার জানত না। খেলা করছিল। সম্ভবত আচমকা পুকুরে পড়ে গিয়েছিল। আমরা বিস্তর খোঁজাখুঁজি করি। পরে দেখতে পাই বাড়ির কাছাকাছি একটি পুকুরে ভাসছে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?