Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Udaipur Sea Beach

বোট মালিকদের সঙ্গে পর্যটকদের বচসা, উদয়পুরে তুমুল উত্তেজনা

বাংলা ও ওড়িশা সীমান্তের কাছে উদয়পুর সমুদ্র সৈকত। বছরের প্রায় প্রত্যেক মরশুমে সেখানে ভিড় জমান বহু পর্যটক। বাংলা ছাড়াও ওড়িশার বহু পর্যটক উদয়পুরে ছুটি কাটাতে আসেন।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৩৩

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৩৩

options
link
বোট মালিকদের সঙ্গে পর্যটকদের বচসা, উদয়পুরে তুমুল উত্তেজনা zoom
উদয়পুরে বোট মালিকের সঙ্গে পর্যটকদের বচসা। নিজস্ব চিত্র
Advertisement

সমুদ্র সৈকতে বোটিং নিয়ে তুমুল উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে ভাড়া নিয়ে বোট মালিকের সঙ্গে পর্যটকদের গন্ডগোল। বচসা এবং মৃদু ধাক্কাধাক্কিও হয় দু’পক্ষের। পরে যদিও অন্যান্য পর্যটকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য সমুদ্রস্নান ব্যাহত হয় পর্যটকদের।

বেশ কয়েকজন পর্যটক এদিন সমুদ্রে বোটিং করতে যান। ভাড়া নিয়ে বোট মালিকদের সঙ্গে পর্যটকদের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে তা বিরাট আকার নেয়। ধাক্কাধাক্কিও হয় দু’পক্ষের।

বাংলা ও ওড়িশা সীমান্তের কাছে উদয়পুর সমুদ্র সৈকত (Udaipur Sea Beach)। বছরের প্রায় প্রত্যেক মরশুমে সেখানে ভিড় জমান বহু পর্যটক। বাংলা ছাড়াও ওড়িশার বহু পর্যটক উদয়পুরে ছুটি কাটাতে আসেন। ওই পর্যটকদের মনোরঞ্জনের জন্য সমুদ্র সৈকতে বোটিং-সহ নানা অ্যাডভেঞ্চারের বন্দোবস্ত করা হয়েছে। বেশ কয়েকজন পর্যটক এদিন সমুদ্রে বোটিং করতে যান। ভাড়া নিয়ে বোট মালিকদের সঙ্গে পর্যটকদের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে তা বিরাট আকার নেয়। ধাক্কাধাক্কিও হয় দু’পক্ষের। এদিকে, বচসা শুনে অন্যান্য পর্যটকরা জড়ো হয়ে যান। তাঁরাই পরিস্থিতি সামাল দেন।

Advertisement

পর্যটকদের অভিযোগ, সমুদ্র সৈকতে কিছু অবৈধ ব্যবসায়ীর দাপট বেড়েছে। তাঁদের বেশিরভাগই বোটের মাালিক। ইচ্ছাকৃতভাবে পর্যটকদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাড়তি ভাড়া দিতে না চাইলে দুর্ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। যদিও সে অভিযোগ অস্বীকার করছেন বোট মালিকরা। তাঁদের দাবি, পর্যটকরাই তাঁদের লক্ষ্মী। তাঁরা মুখ ফিরিয়ে নিলে অন্ন-বস্ত্রের সংস্থানে টান পড়বে। তাই কোনওভাবে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় না। এদিনের ঘটনা বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া কিছুই নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.