সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে প্রতিদিনই প্রকাশ্যে আসছে গণপিটুনির ঘটনা। সেই তালিকায় রয়েছে মদন মিত্রের(Madan Mitra) কামারহাটিও। একের পর এক গণপিটুনি নিয়ে বলতে গিয়ে ফের বামেদের বিঁধলেন কামারহাটির দাপুটে নেতা। দলের কর্মীদের ক্লিনচিট না দিতে পারলেও তাঁর দাবি, যদি তৃণমূল যুক্ত থেকে থাকে তবে এই শিক্ষার নেপথ্যে সিপিএম।
মদন মিত্র মানেই বিতর্ক। কখনও নিজের কীর্তি কলাপ, কখনও আবার মনের কথা প্রকাশ্যে বলে বিতর্কে জড়িয়েছেন কামারহাটির এই কালারফুল তৃণমূল নেতা। তবে তাতে বদলে যাননি তিনি। এখনও প্রয়োজনের দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাঁকে। একের পর গণপিটুনির ঘটনায় যে তৃণমূলের নাম জড়িয়েছে এবার সেই ইস্যুতে মুখ খুললেন মদন মিত্র। ঠিক কী বলেছেন এই তৃণমুল নেতা? তাঁর কথায়, “যদি তৃণমূলের ছেলেরা যুক্ত থেকে থাকে সেক্ষেত্রে ওরা বোধহয় সিপিএমের থেকে শিক্ষা নিয়েছে। ৩৪ বছর ধরে ওরাই তো গণপিটুনি, গণলুট করেছে।” মদন মিত্রের কথায়, “সরষের ভিতর যদি ভূত থেকে তাহলে তো বাছাই করতে হবে।”
[আরও পড়ুন: নজির গড়া পারফরম্যান্সে দুরন্ত ইয়ামাল, ফ্রান্সকে ছিটকে ইউরো ফাইনালে স্পেন]
মদন মিত্র আরও বলেন, “এসবে যুক্তদের ব্যাকগ্রাউন্ড সিপিএম, বিজেপি। বিজেপি, সিপিএম হয়ে এখন তৃণমূলে মাথা গুঁজে গোটা গায়ের নোংরাটা তৃণমূলের গায়ে লেপে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের ভিতর সিপিএম কিলবিল করছে। তৃণমূলের মধ্যে বসে সিপিএমের ছেলেরা নোংরামো করছে। এব্যাপারে কড়া পদক্ষেপ করা উচিত।”
[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাকে পছন্দ? জানিয়ে দিলেন গম্ভীর]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার