Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Bolpur

বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীকে খুন! আতঙ্ক বোলপুরে

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বোলপুরে। মৃতের নাম হাবল লোহার। দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৬:৪২

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৬:৪২

options
link
বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীকে খুন! আতঙ্ক বোলপুরে zoom
প্রতীকী ছবি।

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বোলপুরে (Bolpur)। মৃতের নাম হাবল লোহার। দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বছর ৪৮ বয়সী তৃণমূল কর্মী হাবল লোহার বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী হাবল লোহারের বাড়িতে চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর চলে। এরপর দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাবল লোহার ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের দাবি। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামেরই কয়েকজন যুবক, যারা নিজেদের বিজেপি নেতা-কর্মী হিসেবে পরিচয় দিত, তাঁরাই একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রডের পাশাপাশি ধারালো অস্ত্রও ছিল বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের আরও দাবি, শুধু হাবল লোহারের বাড়িতেই নয়, আশপাশের একাধিক বাড়িতেও হামলা চালানো হয়! এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাবল লোহার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে তাঁদের দাবি। ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয় বোলপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.