Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
TMC MLA

তৃণমূল বিধায়কের প্রাসাদোপম বাড়িতে অভিযান পুলিশের, পাওয়া গেল গোপন গুহা! তাজ্জব তদন্তকারীরা

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও এদিন ওই বাড়িতে দিলীপের খোঁজ পাওয়া যায়নি।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৪:৫০

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৪:৫০

options
link
তৃণমূল বিধায়কের প্রাসাদোপম বাড়িতে অভিযান পুলিশের, পাওয়া গেল গোপন গুহা! তাজ্জব তদন্তকারীরা zoom
১৪ মে, বৃহস্পতিবার। দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ ও ব়্যাফ। নিজস্ব ছবি।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) দিলীপ মণ্ডলের পৈলানের বাগানবাড়িতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। বিলাসবহুল সেই প্রাসাদোপম বাড়িতে একটি গুহা পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত জানা যায়। সমাজ মাধ্যমে দিলীপের একটি বিতর্কিত ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এ বিষয়ে বিধায়কের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় জমা পড়ে বেশ কিছু অভিযোগ। তারই ভিত্তিতে এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও এদিন ওই বাড়িতে দিলীপের খোঁজ পাওয়া যায়নি।

দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর আজ, বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও ব়্যাফ। বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও বাড়িতে নেই দিলীপ মণ্ডল। তবে বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। ওই বাড়িতে রয়েছে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়।

উল্লেখ্য, সম্প্রতি শিবপুরে তৃণমূল নেতা মহম্মম শামিমের বাড়িতে একাধিক সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেখানেই নিজের প্রাসাদ তৈরি করেছেন তিনি। শামিমের এই প্রাসাদে রয়েছে বহু বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিস। এবার তৃণমূল বিধায়ক দিলীপ ঘোষের এই বিলাসবহুল বাড়ির ছবি সামনে এল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.