পালাবদলের পর থেকেই দিকে দিকে উঠছে আসছে ক্ষোভ। জনতার রোষের মুখে পালানোর পথ পাচ্ছেন না পূর্ববর্তী শাসকদলের নেতারা। এবার আমতায় জনরোষের মুখে তৃণমূল পঞ্চায়েতের প্রধান (Amta Panchayet Pradhan)। রবিবার সাত সকালে তাঁর বাড়ি ঘেরাও করে ব্যাপক তাণ্ডব চালান গ্রামবাসীরা। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দিনের দিন টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। এবার রাজ্যের নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা।
এই বিষয়ে আরও খবর
রবিবার সকাল থেকে হুলস্থূল কাণ্ড। কাশমুলি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়ি ঘিরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই শুরু হয় ব্যাপক উত্তেজনা। প্রধানের বাড়িতে রীতিমতো ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ইট ছুড়ে ভাঙচুর চলে জালনার কাজ। কার্যত ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয় এসি, সিসি ক্যামেরাগুলি। কেন এমন জনরোষ আছড়ে পড়ল প্রধানের বাড়িতে? ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। একের পর এক দুর্নীতির অভিযোগ তোলেন তাঁরা। জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন প্রধান। ৫০০ টাকা করে নিয়েও জব কার্ড আটকে রাখার অভিযোগ। শুধু তাই নয়, ১০০ দিনের কাজ দিতেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধ এক গ্রামবাসী জানান, ‘অনেক দিন ধরে জব কার্ড দেবে বলে টাকা নিয়ে রেখেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিন্তু জব কার্ড পাইনি কেউ।’
দিনের পর দিন দুর্নীতি সহ্য করেছেন পঞ্চায়েত এলাকার মানুষ। সরকারের পরিবর্তন হতেই আছড়ে পড়েছে জনরোষ। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এবিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?



