দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy) লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম। তাঁকে লক্ষ্য ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে নিমতায় ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মী-সমর্থকরা এই কাজ করেছে বলেই অভিযোগ। যদিও গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষ চুরি, দুর্নীতিতে বিরক্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
সৌগত রায় বলেন, “বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। সেই অভিযোগ জানাতে থানায় যাই। থানা থেকে বেরনোর সময় চোর বলছে। আমি বললাম, কাকে চোর বলছো? অসভ্যতা করছে। চিৎকার করছে। আসলে বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই।”
আরও পড়ুন:
জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের পর থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া। এছাড়া বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয় বলেই অভিযোগ। সে সংক্রান্ত বিষয়ে নালিশ জানাতে নিমতা থানায় যান বর্ষীয়ান সাংসদ। সেই সময় থানার বাইরে ভিড় জমান বেশ কয়েকজন। অভিযোগ, থানা থেকে বেরনোর পর সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয় বলেই অভিযোগ। পরে পুলিশের ঘেরাটোপে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বর্ষীয়ান সাংসদ।
তিনি বলেন, “বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। সেই অভিযোগ জানাতে থানায় যাই। থানা থেকে বেরনোর সময় চোর বলছে। আমি বললাম, কাকে চোর বলছো? অসভ্যতা করছে। চিৎকার করছে। আসলে বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই।” যদিও গেরুয়া শিবিরের দাবি, এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এত চুরি ও দুর্নীতি করেছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। তাই সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। তার বাইরে আর কিছুই নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের
-
চিনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প! ‘উদ্বিগ্ন’ দিল্লিকে কী বার্তা দিল বেজিং?
-
ভারতের সড়ক পরিকাঠামোয় নয়া মোড়, জোট বাঁধল বিপিসিএল, শেল এবং টিকি টার
-
খামেনেইয়ের শেষকৃত্যে ইরান যাচ্ছেন না মোদি, নেপথ্যে কোন কূটনীতির ‘খেলা’?
-
অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া! কলেজ স্ট্রিট এবার ‘নো ভেহিকেল জোন’