Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja

‘মমতাদিকে আর্শীবাদ করুন’, সন্ধিপুজোয় কান্নাভরা গলায় প্রার্থনা কল্যাণের, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তাও

বিজেপিকে একহাত নেন কল্যাণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৭:১০

options
link
‘মমতাদিকে আর্শীবাদ করুন’, সন্ধিপুজোয় কান্নাভরা গলায় প্রার্থনা কল্যাণের, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তাও zoom
Advertisement

সুমন করাতি, হুগলি: অষ্টমীর সকালে চেনা মেজাজে ধরা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সন্ধিপুজোয় মায়ের কাছে প্রার্থনা করতে গিয়ে কেঁদে ফেললেন দাপুটে তৃণমূল নেতা। জানালেন, মা দুর্গার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ চেয়েছেন তিনি।

শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে প্রতিবছরই ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। এবছর কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। অষ্টমীর সকালে সন্ধিপুজোয় সেখানেই ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর মাঝেই কেঁদে ফেলেন তিনি। বলেন, “মা সবাইকে ভালো রাখুন। শান্তিতে রাখুন। সব ধর্মের মানুষকে ভাল রাখুক। ভালো সংস্কৃতি যেন তৈরি হয়।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বলেন, “দিদির প্রতি যেন মায়ের আশীর্বাদ থাকে। ২৬-এর নির্বাচনে যেন পশ্চিমবঙ্গের অসুরদের দিদি মারতে পারেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন বিজেপিকেও একহাত নেন কল্যাণ। বলেন, “বিজেপির কোনও সংস্কৃতি নেই। ওরা দুর্গা-কালী-জগন্নাথকে মানে না। ওরা তো সনাতনী না। সনাতনী কারা? সনাতনী তারাই, যারা ধর্মের আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে। মায়ের কাছে ছেলের কোনও বিভাজন নেই। সব মানুষ এক। কিন্তু বিজেপি এটাই বোঝে না।” এরপরই কল্যাণ বলেন, “গুজরাটের থিওরি পশ্চিমবঙ্গে চলবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.