সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রায়শয়ই রাজ্যে শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সোমবার শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কুৎসা জবাব দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব।
রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব। শালবনিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারকা সাংসদ বলেন, “মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিন রূপায়ণ হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ আজ। যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছু হচ্ছে না, তাদের আজ দেখা উচিত। ১৬০০ মেগাওয়াটের থার্মাল প্ল্যাট হচ্ছে। কত বড় রাজ্যের লাভ হচ্ছে, তা দেখা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা, চাকরি নিয়ে ভাবছে তা আজ প্রমাণ হয়ে গেল। অনেকে কাজ পাবেন। উন্নয়ন হবে। কর্মসংস্থান হবে। আমি মেদিনীপুরের ছেলে। এই কাজটি মেদিনীপুরেই হচ্ছে তাই খুব খুশি।” সজ্জন জিন্দলকে শুভেচ্ছা জানিয়ে দেব আরও বলেন, “আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন। কাজ করবেন। রাজ্যের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।”
উল্লেখ্য, চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট হবে। যার খরচ ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রজেক্ট আর হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও এদিন মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
টোল প্লাজায় ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়ংকর বিস্ফোরণে পুড়ে ছাই ৫! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সলমনের গ্যালাক্সির বাইরে গুলিবৃষ্টির ঘটনায় নয়া মোড়, আত্মসমর্পণের আবেদন গ্যাংস্টার আনমোলের
-
পরনে আইনজীবীর পোশাক, অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা অপরূপার
-
অফিস থেকে লুকিয়ে চা-বিস্কুট নিয়ে গিয়েছিলেন বাড়ি! জানাজানি হতেই বরখাস্ত ১৭ বছরের পুরনো কর্মী, তারপর…
-
১১ বছরের বালকের হাতে স্টিয়ারিং! থাইল্যান্ডে তীর্থযাত্রী ৯ বৌদ্ধ ভিক্ষুকে পিষে মারল ট্রাক