Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Rathin Ghosh

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীনকে তলব ইডির, আগামী সোমবার হাজিরার নির্দেশ

বছর তিন আগে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর এই দপ্তরের দায়িত্ব মধ্যমগ্রামের দীর্ঘদিনের বিধায়কের হাতে তুলে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খাদ্যদপ্তরের ‘কলঙ্ক’ খানিকটা ঘোচানোর চেষ্টা করেছিলেন। তবে এর মাঝেই রথীন ঘোষের নাম জড়ায় পুরনিয়োগ দুর্নীতিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৯:০৩

options
link
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীনকে তলব ইডির, আগামী সোমবার হাজিরার নির্দেশ zoom
ইডি দপ্তরে রথীন ঘোষ। ফাইল ছবি
Advertisement

নতুন সরকার আসতেই দুর্নীতি মামলা নিয়ে তৎপর ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে (Rathin Ghosh)। আগামী ২৫ মে, সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। ইডি দপ্তরে সশরীরে হাজিরা দিতে হবে বলে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে।

বছর তিন আগে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর এই দপ্তরের দায়িত্ব মধ্যমগ্রামের দীর্ঘদিনের বিধায়কের হাতে তুলে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খাদ্যদপ্তরের ‘কলঙ্ক’ খানিকটা ঘোচানোর চেষ্টা করেছিলেন। তবে এর মাঝেই রথীন ঘোষের নাম জড়ায় পুরনিয়োগ দুর্নীতিতে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন তাঁর সুপারিশে মধ্যমগ্রাম পুরসভায় অবৈধভাবে নিয়োগ হয়েছিল বলে অভিযোগ তোলে ইডি।

Advertisement

সেই মামলার তদন্তে ছাব্বিশের ভোটের মুখে তার কিনারা করতে রথীন ঘোষকে মোট ৫ বার ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি প্রার্থী হওয়ায় এবং নির্বাচনের নানা কাজে ব্যস্ততার অজুহাতে হাজিরা এড়িয়ে যান। গত ৪ মে ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, রথীন ঘোষ মধ্যমগ্রাম থেকে মাত্র ১৩০০ ভোটে জয়ী হয়েছেন। এরপর তাঁর উপর ইডির চাপ আরও বাড়ে। গত ১৫ মে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে প্রয়োজনে ফের ডেকে পাঠানো হবে বলে সেই সময় ইঙ্গিত দেয় ইডি। সেই মতো আগামী সোমবার, ২৫ মে ফের তলব করা হয়েছে তাঁকে। এর আগে গত ১১ মে একই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ওইদিন প্রায় সাড়ে ১০ ঘন্টা ধরে জেরার পর গ্রেপ্তার হন। গত সোমবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ও ইডি দপ্তরে হাজিরা দেন। তাঁকে বেশ কয়েক ঘণ্টা ধরে তলব করেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.