Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

‘টাকা যাদের পদ তাদের’, পঞ্চায়েত ভোটে ‘ব্যবসা হয়েছে’ বলে অভিষেককে তোপ প্রসূনের

চাঁচলের তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএসের বিস্ফোরক অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে শুধু টাকার খেলা চলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:১৬

options
link
‘টাকা যাদের পদ তাদের’, পঞ্চায়েত ভোটে ‘ব্যবসা হয়েছে’ বলে অভিষেককে তোপ প্রসূনের zoom
পঞ্চায়েত ভোটে দুর্নীতির অভিযোগ তুলে এবার অভিষেকের বিরুদ্ধে সরব ঋতব্রত শিবিরের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
Advertisement

প্রায় প্রতিদিনই দলের নেতাদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে ‘কালীঘাট’ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে রোজ নতুন নতুন অভিযোগ তুলছেন তাঁরা। অভিষেকের বিরুদ্ধে ‘কালো টাকা’ বিদেশের দ্বীপে পাচার করা নিয়ে আগেই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার তিনি আরও এক বড়সড় অভিযোগ আনলেন। মালদহে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে তাঁর অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে শুধু টাকার খেলা চলেছে। যাঁদের টাকা আছে, তাঁরাই পদ পেয়েছেন। টাকা না থাকলে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ ছিল না। এবং সবটাই অভিষেকের নেতৃত্বেই এসব হয়েছে বলে অভিযোগ চাঁচলের বিধায়কের।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে যাঁরা জেলায় প্রার্থীদের টিকিট দেওয়ার দায়িত্বে ছিলেন, তাঁরা টিকিট বিক্রি করেছিলেন। মালদহ জেলার বাচ্চারা পর্যন্ত জানে। প্রচুর দলীয় কর্মী, যাঁদের টাকা দিয়ে টিকিট কেনার ক্ষমতা ছিল না, বা এই কেনাবেচা মানসিকতার বিপক্ষে ছিলেন, তাঁরা ২৩-এর পরে দলে রইলেন ঠিকই, কিন্তু মনটা আর থাকল না।”

রবিবার চাঁচলে ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি বৈঠকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে যাঁরা জেলায় প্রার্থীদের টিকিট দেওয়ার দায়িত্বে ছিলেন, তাঁরা টিকিট বিক্রি করেছিলেন। মালদহ জেলার বাচ্চারা পর্যন্ত জানে। প্রচুর দলীয় কর্মী, যাঁদের টাকা দিয়ে টিকিট কেনার ক্ষমতা ছিল না, বা এই কেনাবেচা মানসিকতার বিপক্ষে ছিলেন, তাঁরা ২৩-এর পরে দলে রইলেন ঠিকই, কিন্তু মনটা আর থাকল না।” কার অঙ্গুলিহেলনে এসব ঘটেছিল? সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ঋতব্রত শিবিরের বিধায়কের বক্তব্য, ক্যামাক স্ট্রিটের সঙ্গে জেলার নেতাদের যোগসাজশে এমন ‘দুর্নীতি’ হয়েছিল। তেইশের পঞ্চায়েত ভোটে টাকার খেলা চলেছে বলে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে ‘যোগ্য’ প্রার্থী বাছতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নবজোয়ার কর্মসূচি করেছিলেন। জেলায় জেলায় ঘুরে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীতালিকা করেছিলেন তিনি। তাতেই সিলমোহর দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে দলের বেআইনি অর্থ সুদূর কেম্যান দ্বীপে পাচার হয়েছিল বলে অভিযোগ তুলে প্রসূন বন্দ্যোপাধ্যায় এর যথাযথ তদন্তের দাবিতে সরব হন। এবার পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগেরও তদন্ত চাইলেন চাঁচলের বিধায়ক। তিনি জানিয়েছেন, ২১ জুলাই শহিদ তর্পণ কর্মসূচি মিটে গেলেই দলের অন্দরে এনিয়ে আলোচনা করে তদন্ত কমিটি গঠনের আর্জি জানাবেন। পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন বিধায়ক।

উল্লেখ্য, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে ‘যোগ্য’ প্রার্থী বাছতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নবজোয়ার কর্মসূচি করেছিলেন। জেলায় জেলায় ঘুরে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীতালিকা করেছিলেন তিনি। তাতেই সিলমোহর দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী, অভিষেকের সেই বাছাই করার প্রার্থীদের অনেকেই মোটা টাকার বিনিময়ে টিকিট পেয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.