রাজ্যে পালাবদলের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। রবিবারই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনা ঘটে। মমতার এই সংকটকালে জল, পাহাড় আর জঙ্গলে ঘেরা মাইথনের সিদ্ধপীঠ কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দুকে ‘তরুণ মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করেন তিনি। সোমবার এই মন্দিরে মায়ের চরণে পুজো দিয়ে রাজ্যের সার্বিক শান্তি কামনা করেন তৃণমূলের ঋতব্রতপন্থী এই বিধায়ক। এদিন গলায় জবার মালা ও কপালে তিলক কেটে পুজো করতে দেখা যায় তাঁকে।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “চারিদিকে গণ্ডগোল মানুষ পছন্দ করছে না। মায়ের কাছে প্রার্থনা জানালাম, তরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারকে যেন আরও শক্তি ও ক্ষমতা দেওয়া হয়।” পাশাপাশি রাজধর্ম পালনের বার্তা দিয়ে তিনি যোগ করেন, মন্দিরে ভক্ত না থাকলে যেমন পুজোর সার্থকতা থাকে না, তেমনই বিরোধীদের পরামর্শ ও সমালোচনা না শুনলে গণতন্ত্র অর্থহীন। মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে আগামী এক-দুই মাসের মধ্যেই রাজ্যের পরিস্থিতি বদলে যাবে এবং সামগ্রিক শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। মমতার সংকটকালে মদন মিত্রের এই পুজোদান এবং নতুন সরকারের সমর্থনে এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে মদন মিত্র। তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই আবহে সম্প্রতি মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল শিবিরে নাম লেখান মদন মিত্র। আর এবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নতুন সরকারের জন্য প্রার্থনা করলেন তিনি। তবে গণতন্ত্রে বিরোধীদের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেন কামারহাটির বিধায়ক। মদনের কথায়, “গণতন্ত্রে প্রয়োজনে বিরোধীদের ব্যবহার করতে হবে। আবার একই সঙ্গে রাজ দায়িত্ব পালন করতে হবে।” শুভেন্দুর কাছে মদনের অনুরোধ, “রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। পশ্চিমবঙ্গে যাতে ‘আমরা সবাই রাজা’ গান ওঠে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?