Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
বঙ্গে পালাবদল
Dinhata

শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের

বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটার তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারও কাছ থেকে দশ হাজার, কারও কাছ থেকে আবার কুড়ি হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১৫

options
link
শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের zoom
তৃণমূল উপপ্রধানের বাড়ির বাইরে স্থানীয়দের বিক্ষোভ।

শনিবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনই উত্তরবঙ্গের দিনহাটায় (Dinhata) তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের দাবিতে পৌঁছে যান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। এদিন টাকা ফেরতের দাবিতে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা।

বাংলা আবাস যোজনায় আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় নাম দিনহাটার দাপুটে নেতার। বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটার তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারও কাছ থেকে দশ হাজার, কারও কাছ থেকে আবার কুড়ি হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ। দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই উপপ্রধান প্রিয়ঙ্কর বর্মন পলাতক। তাঁর পরিবারের কাছেও তিনি কোথায় আছেন, তার কোনও সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর তাঁরা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের দ্বারস্থ হবেন।

প্রসঙ্গত, এদিনই সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেন মুখ্যমন্ত্রী। কেউ বা কারা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে পুলিশ। ডিজিটাল মাধ্যমে বা ব্যাঙ্কের মাধ্যমে টাকা দিয়ে থাকলে সেই প্রমাণ দিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কোনও প্রমাণ না থাকলেও অভিযোগ দায়ের করা যাবে। তদন্তকারী অফিসার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।” তবে ভুয়ো অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.