Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
TMC Leader Arrested

মুরগি বিক্রেতা থেকে কয়েক কোটির মালিক! জীবনতলার ‘শাহজাহান’ কুখ্যাত সুবিদ আলি গ্রেপ্তার

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই গা ঢাকা দিয়েছিলেন গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। শেষপর্যন্ত পুলিশের জালে গ্রেপ্তার এই কুখ্যাত। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকার ত্রাস ছিলেন তিনি! সন্দেশখালির 'শাহজাহান' নামেও ওই তৃণমূল নেতা এলাকায় পরিচিত ছিলেন!

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:৫৬

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:৫৬

options
link
মুরগি বিক্রেতা থেকে কয়েক কোটির মালিক! জীবনতলার ‘শাহজাহান’ কুখ্যাত সুবিদ আলি গ্রেপ্তার zoom
পুলিশের জালে তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ও সহযোগী। ছবি-সংগৃহীত
Advertisement

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই গা ঢাকা দিয়েছিলেন গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। শেষপর্যন্ত পুলিশের জালে গ্রেপ্তার এই কুখ্যাত। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকার ত্রাস ছিলেন তিনি! সন্দেশখালির ‘শাহজাহান’ নামেও ওই তৃণমূল নেতা এলাকায় পরিচিত ছিলেন! এলাকায় বিঘের পর বিঘে জমি লুট, কাটমানির টাকা তোলা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেতেই শুরু হয় অপারেশন। জীবনতলা থানার পুলিশ খাগড়া গ্রামে অভিযান চালায়। পলাতক ‘ওয়ান্টেড’ সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োকে পাকড়াও করা হয়। তৃণমূল নেতার সহযোগী মনিরুল পৈলানকেও ধরা হয়। উদ্ধার করা হয় দুটি বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি। জীবনতলা থানায় ধৃতদের নিয়ে আসা হয়। এদিনই তাঁদের আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 

Advertisement

গোসাবায় জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু এই অভিযোগ নয়, বিঘার পর জমিতে রাজপ্রাসাদ, ভেড়ি। অভিযোগ সবটাই বেআইনিভাবে। ৬৪ বিঘা জমি। ২৪ বিঘার উপর বাগানবাড়ি। ৪০ বিঘার উপর জমিতে মাছের ভেড়ি। গোসাবায় আরও কয়েকটি বাড়ি।

ধৃত তৃণমূল নেতা সুবিদ আলি ঢালির বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ রয়েছে। গোসাবায় জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু এই অভিযোগ নয়, বিঘার পর জমিতে রাজপ্রাসাদ, ভেড়ি। অভিযোগ সবটাই বেআইনিভাবে। ৬৪ বিঘা জমি। ২৪ বিঘার উপর বাগানবাড়ি। ৪০ বিঘার উপর জমিতে মাছের ভেড়ি। গোসাবায় আরও কয়েকটি বাড়ি। পার্টি অফিসও রাজপ্রাসাদের কম নয়। শুধু গ্রামীণ এলাকা না, কলকাতা-সহ শহরতলিতেও রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। এই বিপুল সম্পত্তির পরিমাণ গোসাবার পাঠানখালির তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োর। তিনি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। তৃণমূল করেই এত বিপুল সম্পত্তির মালিক তিনি। রয়েছে একাধিক অভিযোগ। দুর্নীতি, তোলাবাজি, জোর করে ভেড়ি দখল, ১০০ দিনের টাকায় কাটমানি তোলা। তালিকাটি লম্বা।

এছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীদের উপর অত্যাচারেরও অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রথম জীবনে ছাগল ও মুরগী অর্থাৎ গৃহপালিত পশু বিক্রি করে কোনওরকমে সংসার চালাতেন। তৃণমূল ক্ষমতায় আসার পর ঘুরে যায় ভাগ্যের চাকা। একাধিক দুর্নীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলেন রাজপ্রসাদ। হন একাধিক জমির মালিক। গোসাবার বেতাজ বাদশা হয়ে ওঠেন তিনি। এমনটাই অভিযোগ স্থানীয়দের। এ ছাড়াও উঠেছে হিন্দু মহিলাদের উপর অত্যাচারের মতো মারাত্মক অভিযোগ। স্থানীয়দের অনেকেই জানাচ্ছেন, জোর করে হিন্দু মহিলাদের বিয়ে করেছেন এই তৃণমূল নেতা। এমনকী তাঁদের সম্পত্তিও লুট করেছেন বলে অভিযোগ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.