Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Durgapur

এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের

পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১২:৫২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১২:৫২

options
link
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেতার দুই ছেলে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। ঘটনার পরেই তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ইতিমধ্যে আক্রান্তের পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায়। অভিযোগ, কয়েক দিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটরবাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করেন সচিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দুজন সিভিক ভলান্টিয়ারে কর্মরত হওয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই বিজেপি সমর্থকের।

Advertisement

পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ তাঁরা মেনে নেননি। পুরনো সেই আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবেই এই হামলা বলে অভিযোগ আহতের পরিবারের। যদিও এই বিষয়ে স্পিকটি নট তৃণমূল নেতার দুই ছেলে। এদিকে ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.