Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
RG Kar

বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর থেকে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করা হল।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:২১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:২১

options
link
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান zoom
ফাইল ছবি।
Advertisement

বার বার ঠিকানা বদলেও লাভ হল না । আর জি কর কাণ্ডের নতুন মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে রাজ্যে আনা হচ্ছে। ধৃতকে হাজির করানো হবে ব্যারাকপুর আদালতে।

গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যালে চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থেকে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, চিকিৎসক-পড়ুয়ার দেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। এরপরই তাঁদের বিরুদ্ধে খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দুই অভিযুক্তই বর্তমানে জামিন পেয়েছেন। যদিও অন্য একটি মামলায় নির্মল এখনও জেলবন্দি রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই আর এক অভিযুক্ত সোমনাথ দে পলাতক ছিলেন। বারবার নিজের ঠিকানা বদল করছিলেন তিনি। ধরা পড়ার ভয়ে ফোন নম্বরও বদল করছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন শ্মশানের রিকুইজিশনে সোমনাথের নাম ছিল। আর জি কর কাণ্ডে তাঁর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.