Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
TMC Leader Arrested

পকেটে লক্ষ টাকা কাটমানি! ভয়ে খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা, হিরহির করে বের করল পুলিশ

বুধবার বিকেলে শহিদুলের বাড়িতে গিয়ে তাঁকে খাটের তলা থেকে বের করে গ্রেপ্তার করে পুলিশ। বাড়ি থেকে বের করার সময় এলাকাবাসীদের বিক্ষোভে মুখে পড়েন ওই তৃণমূল নেতা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:১০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:১০

options
link
পকেটে লক্ষ টাকা কাটমানি! ভয়ে খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা, হিরহির করে বের করল পুলিশ zoom
গত কয়েকদিন ধরে পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। নিজস্ব ছবি।

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন মাথাভাঙার জোরপাটকির প্রভাবশালী তৃণমূল নেতা শহিদুল মিঞা। গত কয়েকদিন ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে শহিদুলের বাড়িতে গিয়ে তাঁকে খাটের তলা থেকে বের করে গ্রেপ্তার করে পুলিশ। বাড়ি থেকে বের করার সময় এলাকাবাসীদের বিক্ষোভে মুখে পড়েন ওই তৃণমূল নেতা।

জানা গিয়েছে, শহিদুল মিঞার স্ত্রী মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের সদস্য। শহিদুল নিজে মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেই কারণে এলাকায় বিশেষ প্রভাব ছিল তাঁর। নিজেকে তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিতেন তিনি। প্রভাব খাটিয়ে এলাকার আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার এমনকী ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে শহিদুলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবিতে গত ২৫ মে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসী। তারপর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক ছিলেন। কাটমানির অভিযোগ প্রকাশ্যে আসার পর শহিদুলকে সাসপেন্ড করে মাথাভাঙা থানা। কিন্তু এলাকায় তাঁকে দেখা যাচ্ছিল না। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকাল লুকিয়ে নিজের বাড়িতে প্রবেশ করেন শহিদুল। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ আসার খবর পেয়ে নিজের বাড়ির খাটের তলায় লুকিয়ে পড়েন শহিদুল। এরপর খাটের তলা থেকে অভিযুক্তকে বের করে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.