ন’মাস আগের ঘটনা। রাজ্যে পালাবদল হতেই অ্যাকশন! গতবছর অগাস্ট মাসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল কোচবিহারের এক তৃণমূল নেতার। শুক্রবার তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি বলে জানিয়েছে পুলিশ।
ধৃত তৃণমূল নেতা শুভঙ্কর দে ওরফে ছন্দ। তিনি কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শুক্রবার তাঁকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণের জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ৫ অগাস্ট, কোচবিহারে খাগড়াবাড়ি মোড়ে শুভেন্দু অদিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে পুন্ডিবাড়ি থানায় ডেকে পাঠানো হয়েছিল শুক্রবার। জেলা পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছেন, “বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”
আরও পড়ুন:
গত বছর কোচবিহারে শুভেন্দুর অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় ‘পূর্বপরিকল্পনা’র তত্ত্ব তুলে ধরেছিল গেরুয়া শিবির। তৎকালীন বিরোধী দলনেতার বুলেটপ্রুফ গাড়ি ভাঙচুরের ঘটনায় কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছিল খাগড়াবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল বাহিনী নামাতে হয়েছিল পুলিশকে। ঘটনাস্থল থেকেই সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার কনভয়ে হামলার ঘটনায় পুলিশের জালে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতা।
সর্বশেষ খবর
-
জীবন্ত পাঠশালা! দেশভাগ ও পরিচয়হীনতায় ভোগা বাঙালি সমাজ উত্তমকুমারের মধ্যেই দেখেছিল আশার আলো
-
বাংলাদেশের দলকে গোলের মালা, এশিয়া অভিযানের শুরুতেই বড় জয় ইস্টবেঙ্গলের
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
নীতিনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা