ক্লাবের ২৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও ক্লাবের ক্ষুব্ধ সদস্যরা। প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। জ্যোতির বিরুদ্ধে নারায়ণপুর সেবা সংঘের ২৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া ও মারধরের অভিযোগও রয়েছে।
হাবড়ার নারায়ণপুর সেবা সংঘের সম্পাদক ছিলেন জ্যোতি চক্রবর্তী। টানা দু’দফা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকা এই তৃণমূল নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ক্লাবের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি। হিসেবপত্র প্রকাশ করা হত না। ক্লাবের ২৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ঘিরে সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এই আবহে রবিবার রাতে ক্লাবের কয়েকজন সদস্য ও স্থানীয় বাসিন্দা হিসেব চাইতে ক্লাবে গেলে বচসা বাধে। অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হয় এবং মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাবড়া থানার পুলিশ। পরে আর্থিক তছরুপ, হুমকি ও মারধরের অভিযোগের ভিত্তিতে সোমবার জ্যোতি চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা বিপ্লব দাসের দাবি, গত ১২ বছর ধরে ক্লাবের কোনও হিসাব দেওয়া হয়নি। হিসাব চাইলে এড়িয়ে যেতেন জ্য়োতি চক্রবর্তী। প্রতিবাদ করায় স্থানীয়দের উপর হামলাও চালানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জ্যোতি চক্রবর্তী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’