Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Murshidabad

রাস্তার গুণগতমমান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় বাসিন্দাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড তৃণমূল নেতার

২০২৪ সালে আগস্ট মাসে ভগবানগোলার রমনা এলাকায় রাস্তা নির্মাণের গুণগত মান নিয়ে প্রতিবাদ করেছিল বাবর আলি। প্রতিবাদ করায় ১৬ আগস্ট দুপুরে তাঁকে গুলি করে খুন করা হয়।

Advertisement
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৮:৫৭

link
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৮:৫৭

options
link
রাস্তার গুণগতমমান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় বাসিন্দাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড তৃণমূল নেতার zoom
ফাইল ছবি।

রাস্তার গুণগতমমান নিয়ে প্রশ্ন। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাকে খুন। ২০২৪ সালের সেই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোলাম শেখ ও তার ভাইকে মিঠু শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লালবাগ ফাস্ট ট্র্যাক আদালত। সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ৫০ হাজার টাকা ও তার ভাইকে মিঠু শেখকে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

২০২৪ সালে আগস্ট মাসে ভগবানগোলার রমনা এলাকায় রাস্তা নির্মাণের গুণগত মান নিয়ে প্রতিবাদ করেছিলেন বাবর আলি। প্রতিবাদ করায় ১৬ আগস্ট দুপুরে তাঁকে গুলি করে খুন করা হয়। খুনের দায়ে গ্রেপ্তার হয় তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষ গোলাম ও মিঠু। এছাড়াও আরও ২জনকে গ্রেপ্তার করা হয়। এক অভিযুক্ত এখনও পলাতক। তাদের মধ্যে বাকি ২ জন বেকসুর খালাস পান। গোলাম ও মিঠুকে দোষী সাবস্ত্য করে আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিল লালবাগ আদালতের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালত। মামলার রায় ঘোষণার পর মৃতের মেয়ে জানিয়েছেন, “রাস্তার গুণগতমান নিয়ে প্রশ্ন তোলায় বাবাকে খুন করে গোলাম-মিঠুরা। এই রায়ে খুশি। তবে যারা বাইরে রয়েছে, তাদের শাস্তি হলে আরও খুশি হতাম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.