আইএসএফ ও তৃণমূলের দ্বন্দ্বে ফের বোমাবাজি ভাঙড়ে (TMC-ISF Clash at Bhangar)! সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এখন থমথমে গোটা এলাকা।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানা এলাকায়। আহত যুবকের নাম রিজুয়ান ইসলাম। সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, আইএসএফের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। সেই ঘটনার প্রতিবাদ করে তারা। তারপরই বোমাবাজি শুরু আইএসফস। অন্যদিকে আইএসএফের অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে বোঝাচ্ছিলেন। সেই কাজে বাধা দেয় তৃণমূল। তারপর বোমাবাজি। ঘটনার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে থমথমে হয়ে রয়েছে এলাকা।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেও সংঘর্ষে জড়ান আইএসএফ ও তৃণমূল কর্মীরা (TMC-ISF Clash at Bhangar)। সেই ঘটনাতে আহত হন কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষে জড়াল ভাঙড়ে যুযুধান দুই পক্ষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা