সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই খোশ মেজাজে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Saugata Roy)। রবিবাসরীয় দুপুরে অন্য মুডে ধরা দিলেন তিনি। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আড্ডা দিতেও দেখা গেল বর্ষীয়ান এই তৃণমূল নেতাকে।
প্রায় দেড় মাস ধরে চলেছে লোকসভা নির্বাচন। সাত দফায় হয়েছে ভোটগ্রহণ। সপ্তম দফায় ভোট ছিল বাংলার ৯ টি আসনে, তার মধ্যে ছিল দমদমও। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য সব থেকে বেশি সময় পেয়েছিল এই দফার প্রার্থীরা। প্রায় ২ মাস ধরে প্রচার চালিয়েছেন বর্ষীয়ান নেতা সৌগত রায়। মিটিং-মিছিল করেছেন। মানুষের কাছে ছুটে গিয়েছেন। প্রচার শেষে দেখা গিয়েছিল বাড়িতে রিল্যাক্সড মুডে প্রার্থী। হাতে ছিল সহজপাঠ। ভোট মিটতেই বাড়ির কাছের সুইমিং পুলে জলকেলিতে মাতলেন সৌগত রায়।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ তারকাদের উপার্জন ফাঁস! ‘সচিবজি’, ‘প্রধানজি’দের আয় জানলে চমকে যাবেন]
রবিবার সকালে বাড়ির সামনের সুইমিং পুলে যান বর্ষীয়ান এই তৃণমূল নেতা। সাঁতার কেটে, স্থানীয়দের সঙ্গে গল্প করে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। প্রসঙ্গত, ভোট মিটতেই সকল প্রার্থীই অন্য মেজাজে। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কেউ আবার বই পড়ছেন। সেই সঙ্গে ভোটের ফলের অপেক্ষায় সকলেই।
[আরও পড়ুন: নিজের ‘এক্সিট পোল’ প্রকাশ দেবাংশুর, বিজেপিকে কটি আসন দিলেন ঘাসফুলের তরুণ প্রার্থী?]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা