Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Birbhum

তৃণমূলের ‘টার্গেটে’ বিজেপি নেতা! বাড়িতে বোমাবাজি, রেখে গেল সাদা থান-হুমকি চিঠি

রবিবার রাত ২টো নাগাদ তিলুটি গ্রামের নানুর-১ নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়।

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৫:৩৯

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৫:৩৯

options
link
তৃণমূলের ‘টার্গেটে’ বিজেপি নেতা! বাড়িতে বোমাবাজি, রেখে গেল সাদা থান-হুমকি চিঠি zoom
বাঁ দিকে ফেলে রেখে যাওয়া থান, মালা ও ধূপ। আগুনে ক্ষতিগ্রস্ত বিজেপির পার্টি অফিস। নিজস্ব ছবি।
Advertisement

বীরভূমের (Birbhum) নানুরের বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগিয়ে দেওয়া হয় সংলগ্ন পার্টি অফিসেও। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকি চিঠি, মালা ও ধূপকাঠিও রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নানুরের তিলুটি গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন ১ জন।

রবিবার রাত ২টো নাগাদ তিলুটি গ্রামের নানুর-১ নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পাশাপাশি, বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, মালা ও একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

Advertisement

বিজেপি নেতা রসময় দাসের অভিযোগ, গ্রামে পানীয় জলের সমস্যা আছে। সেই কারণে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হতো। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতৃত্বের হাতে ছিল। তাঁদের বলা হয়েছিল, তাঁরা যেন বিদ্যুতের বিল মিটিয়ে দেন। এই নিয়ে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি হয়। এরপরেই গভীর রাতে রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণে একজন জেলে জখম হয়েছেন। জানা গিয়েছে, ভোররাতে গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘোরাতে গিয়ে একটি বোমা গাড়ির চাকায় লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়ির টায়ার ফেটে যায় এবং ওই ব্যক্তি জখম হন। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.