Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Salanpur

মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩

এই ঘটনার পর রূপনারায়ণপুরে একটি স্থায়ী দমকল কেন্দ্রের দাবি ফের জোরালো হয়েছে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১২:৩১

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১২:৩১

options
link
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩ zoom
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান। নিজস্ব ছবি।
Advertisement

মাঝরাতে আচমকা অগ্নিকাণ্ড (Fire Incident)। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তিন তলা বাড়ি ও একটি কাপড়ের দোকান। এই ঘটনায় এক কিশোর-সহ একই পরিবারের তিন জন গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে সালানপুর (Salanpur) ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামডি রোডের বাসিন্দা তথা ব্যবসায়ী উদয় ঘোষের বাড়ির নিচে একটি পোশাকের দোকান রয়েছে। পুজোর আর বেশি দেরি নেই। সেই কারণে দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুত ছিল। রাত দেড়টা নাগাদ হঠাৎ সেখানে আগুন লাগে। ঘুমের ঘোরে টের পেয়ে উদয়বাবু দরজা খুলতেই আগুনের শিখা তাঁদের গ্রাস করে। এতে উদয়বাবু, তাঁর স্ত্রী পম্পা ঘোষ এবং তাঁদের ১২ বছরের ছেলের হাত-পা মারাত্মকভাবে পুড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। তবে দমকল কেন্দ্র ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে। তাই ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় দমকলের। প্রায় ১ ঘণ্টা পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

​রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা দ্রুত পৌঁছে ছাদ থেকে পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করেন। জখম তিনজনকে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। এদিকে এই ঘটনার পর রূপনারায়ণপুরে একটি স্থায়ী দমকল কেন্দ্রের দাবি ফের জোরালো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.