ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক বড় ঘোষণা লেগেই রয়েছে। এই আবহেই এবার বাস যাত্রীদের জন্য সুখবর দিল রাজ্য পরিবহণ দপ্তর। কলকাতা ও শহরতলিতে নতুন তিনটি এসি বাস চালু করা হচ্ছে। ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় যাত্রীদের গণপরিবহণে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হতে চলেছে।
নতুন রুটগুলি হল এসি-৫৮, যা পরিষেবা দেবে ইকোস্পেস থেকে সোনারপুর রুট। পাটুলি ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এসি-২৪ বাস এবং এসি-৫৭ পরিষেবা দেবে কল্যাণী বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী পর্যন্ত।
নতুন রুটগুলি হল এসি-৫৮, যা পরিষেবা দেবে ইকোস্পেস থেকে সোনারপুর রুট। পাটুলি ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এসি-২৪ বাস এবং এসি-৫৭ পরিষেবা দেবে কল্যাণী বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী পর্যন্ত। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুজোর আগেই গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।” তিনি এও জানান, “রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতকে আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবহণ দপ্তর একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন রুটে প্রায় ৪৭০টি নতুন ইলেকট্রিক, সিএনজি ও ডিজেল বাস চালুর পরিকল্পনা রয়েছে।” সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে নতুন তিনটি এসি বাস।”
কয়েকদিন আগেই কলকাতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তোলার কথা বলতে শোনা যায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতাকে আরও আধুনিক করতে শহরজুড়ে ডিজিট্যাল হোর্ডিং, ডিজিট্যাল বাসস্ট্যান্ডের কথা শোনা যায় তাঁর মুখে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডেকে বেছে নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে। এর মধ্যে দুটি স্থানে ইতিমধ্যেই ডিজিট্যাল হোর্ডিং বসানো হয়ে গিয়েছে। এর মাঝেই শহরে নতুন এসি বাস পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল গাছ, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, মুম্বইয়ের ভিডিও ভাইরাল
-
৫০০ সংস্থায় আবেদন, তবুও মেলেনি চাকরি! পেটের দায়ে কী করছেন ইঞ্জিনিয়ার?
-
বরুণ বিশ্বাসের স্মৃতি আজও টাটকা, সরকার বদলে ‘খুনের’ সুবিচার হবে, আশায় সুটিয়া প্রতিবাদী মঞ্চ
-
স্বামীকে খুনের পর বাথরুমে দেহ পুঁতে টাইলস বসায় স্ত্রী! আগ্রা হত্যাকাণ্ডের তদন্তে স্তম্ভিত পুলিশও
-
অজিদের হারিয়ে প্যালেস্টাইনের পতাকা হাতে মিশর কোচ, বড়সড় শাস্তির মুখে পড়বেন?