আমবাগানে পড়ে থাকা শুকনো পাতায় এখনও টাটকা রক্তের দাগ। মালদহের (Malda) ইংরেজবাজারে ফের রক্তাক্ত শৈশব। আম কুড়োতে গিয়ে চরম বিপত্তি। আম ভেবে ব্যাগে বোমা ভরতেই আচমকা বিপট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছিটকে পড়ে তিন শিশু। আম ভেবে বোমায় হাত দিতেই বিস্ফোরণে জখম ৩ শিশু। মঙ্গলবার সকালে দুর্ঘটনা মালদহের ইংরেজবাজার থানা এলাকার কাজিগ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা থানা এলাকায়।
এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকারই বাসিন্দা তিন শিশু বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে আম কুড়োতে গিয়েছিল। সেখানেই আম ভেবে বোমা ব্যাগে ভরতে যায় এক শিশু, সেই মুহুর্তেই বোমা ফেটে যায় তার হাতেই। ঘটনায় ঘটনায় আহত হয় তিন শিশু। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, “ওই আমবাগানের অদূরেই তৃণমূলের একটি পার্টি অফিস আছে। এই আমবাগানে প্রতিদিনই জুয়ার ঠেক সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়।”
এলাকাবাসীদের অভিযোগ, “ওই আমবাগানের অদূরেই তৃণমূলের একটি পার্টি অফিস আছে। এই আমবাগানে প্রতিদিনই জুয়ার ঠেক সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়।” কে বা কারা এই বোমা মজুদ রেখেছিল তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার হয়েছে।
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের