বৃষ্টির সময় পুকুরে নেমে স্নান করবে বলে বায়না করছিল তিন ভাইবোন। বহুবার মানা করেছিল দাদু। তা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে বাড়ির কাছের পুকুরে নেমে স্নান করতে যায় তিনজনই। আর তারপরই মর্মান্তিক পরিণতি। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির আমজাদনগর গ্রামের ঘটনা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুকুরে ডুবে মৃত্যু হয় একই পরিবারের তিন শিশুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে বেড়াতে আসা তিন ভাইবোন সকাল থেকেই বৃষ্টিতে ভেজা আর পুকুরে স্নান করার জন্য জেদ করছিল। দাদু বাদল দাস বাধা দিলেও, পরিবারের অগোচরে বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি পুকুরে স্নান করতে চলে যায় তারা।
অনেকক্ষণ ধরে শিশুদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের ধারে গিয়ে একজনকে জলে ভাসতে দেখে যায়। সঙ্গে সঙ্গে দাদু বাদল দাস ও এক প্রতিবেশী যুবক পুকুরে নেমে তিন শিশুকেই উদ্ধার করেন পুকুর থেকে। তড়িঘড়ি তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। ময়নাতদন্তের জন্য তিন শিশুর দেহে নিয়ে যায় পুলিশ। একসঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা আমজাদনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, কোচবিহারের বামনহাটে খেলতে খেলতে ডোবায় পড়ে মৃত্যু ভাই বোনের। পরিবার সূত্রে খবর, দুপুরে খেয়ে বাড়ির বাইরে মাঠে খেলছিল দুই শিশু। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন ডোবায় ভাসছে দু’জন। তাদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর
-
ভাগের মা! একই বাসায় সন্তানদের পাহারায় দুই শঙ্খচূড়! অদ্ভুত আচরণে বিস্মিত প্রাণীবিদরা
-
রাজ্যের ৪ হাজারের বেশি স্কুল পড়ুয়াশূন্য! বহু স্কুলে মাত্র এক শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার
-
ডার্বির ক্ষতে ছোট্ট প্রলেপ! সুহেলের হ্যাটট্রিকে ব্যারেটোর দলকে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে মোহনবাগান
-
ইন্টারনেট বিভ্রাটে ‘ভরসা’র টেলিমেডিসিন পরিষেবা লাটে! সমস্যায় দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামের রোগীরা
-
প্রেমে পড়েছে রামলাল? বছর ৫২-এর ‘যুবক’কে নিয়ে জোর চর্চা জঙ্গলমহলে