হাওড়া শহর কিংবা পুরসভা এলাকার বহু জায়গাই রেলের জমিতে রয়েছে। তাই, হাওড়া শহরের নিকাশি সংস্কার থেকে রাস্তা চওড়া করা কিংবা রেল ওভারব্রিজের উন্নতি-মোট কথা শহরের সার্বিক উন্নয়নে এবার থেকে হাওড়া পুরসভা ও রেল যৌথভাবে কাজ করবে। কোন এলাকায় কে, কীভাবে কিংবা কতটা যৌথভাবে কাজ করবে তা নিয়ে সম্প্রতি হাওড়া পুরসভার সঙ্গে রেল কর্তৃপক্ষের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে।
বেশ কয়েকটি জায়গায় যৌথভাবে উন্নতি করার পরিকল্পনা হয়েছে। যেমন হাওড়া স্টেশন চত্বর ও হাওড়া ফেরিঘাটের সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে হাওড়া পুরসভা ও রেল। অন্যদিকে শহরের নিকাশি সংস্কারে যে এলাকাগুলি রেলের জমিতে রয়েছে সেখানে রেল ও হাওড়া পুরসভা যৌথভাবে নিকাশি সংস্কারের কাজ করবে। যেমন লিলুয়ার রানিঝিলের সংস্কার হলে ওই এলাকার নিকাশি সমস্যার অনেকটাই সমাধান হবে। তাই রানিঝিলের সংস্কার রেল ও হাওড়া পুরসভা যৌথভাবে করবে। এছাড়া বৃষ্টিতে রেলের আন্ডারপাসগুলি যেখানে জল জমে যেমন গড়ফা, বেলুড় স্টেশনের আন্ডারপাসে নিকাশি ঠিক করতেও যৌথভাবে কাজ হবে। এ ছাড়া শহরের রাস্তা চওড়া করতেও কার কতটা এলাকা রয়েছে তা বুঝে একসঙ্গে কাজ করবে হাওড়া পুরসভা ও রেল।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বললেন, “হাওড়ার ফরশোর রোড চওড়া করতে পুরসভা ও রেল একসঙ্গে কাজ করবে। কার কতটা জায়গা আছে তা দেখে নিয়ে কাজ হবে। ফরশোর রোডের একটা অংশ রেল হাওড়া পুরসভাকে লিজে দিয়েছিল, সেই লিজ শেষ হয়েছে। তাই আগামিদিনে কীভাবে ফরশোর রোডে ফের যৌথভাবে কাজ করা যায় তা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে।” পাশাপাশি বঙ্কিম সেতু, চাঁদমারি ব্রিজ, বামনগাছি ব্রিজের সংস্কারেও হাওড়া পুরসভা রেল কর্তৃপক্ষকে পুরোপুরি সাহায্য করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একরাতে ৬ খুন! পকসোয় জামিন পেয়েই স্ত্রী-সন্তানকে নিকেশ, হত্যা করলেন সপরিবার নির্যাতিতাকেও
-
গোটা রাজ্যে মাদকবিরোধী অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আগামী ২ সপ্তাহ চলবে বিশেষ অভিযান
-
‘নাম-পরিচয় দেখে খুন’, নির্দোষ ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ, দাদাকে চাকরি শুভেন্দুর
-
‘দেরিতে বিয়ে ধর্ষণের অন্যতম কারণ’, মৌলানার মন্তব্যে বিতর্ক তুঙ্গে
-
‘এটাই আমার আশীর্বাদ ও অভিশাপ’, উইম্বলডন স্বপ্নভঙ্গেও হতাশ নন জকোভিচ, অবসর নিয়ে কী বার্তা?