Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Bengal

এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও

শিক্ষার্থীদের প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত নথি একটি মাত্র নির্দিষ্ট পরিচয়ে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২১:৫৬

link
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২১:৫৬

options
link
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও zoom
ফাইল ছবি।
Advertisement

কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ ভাবনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ১২ সংখ্যার অনন্য ‘আপার আইডি’ (APAAR ID) তৈরির প্রক্রিয়া। এই নির্দেশিকার ভিত্তিতে নদিয়া জেলার তেহট্ট ১ ও ২ চক্রের পাশাপাশি সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে জোরকদমে প্রস্তুতি চালু হয়েছে। শিক্ষার্থীদের প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত নথি একটি মাত্র নির্দিষ্ট পরিচয়ে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

​শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আধার কার্ডের আদলে তৈরি হতে চলা এই স্থায়ী আইডিতে যুক্ত করা যাবে পড়ুয়াদের প্রতিটি পরীক্ষার ফলাফল, মার্কশিট, সার্টিফিকেট ও ডিগ্রি। ইউডাইস প্লাস (UDISE+) পোর্টালের ‘স্টুডেন্ট মডিউল’-এ গিয়ে স্কুলগুলিকে শিক্ষার্থীদের সব নথি যাচাই করে আইডি তৈরি করতে হবে। এত দিন রাজ্যে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এই ডেটা সংরক্ষিত থাকলেও, এখন কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে আইডি তৈরির নির্দেশ মিলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

​এই নতুন দায়িত্ব সামলাতে সোমবার থেকেই তেহট্টে শুরু হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ পর্ব। প্রথম দফায় প্রযুক্তি-দক্ষ শিক্ষকদের ট্রেনিং দিয়ে পরবর্তীতে তা ধাপে ধাপে অন্যান্য স্কুলেও ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি তথ্য নিখুঁতভাবে পরীক্ষা ও আপলোড করার কাজ স্বভাবতই বাড়তি সময় ও পরিশ্রম লাগবে বলে মনে করছে শিক্ষকরা।

​বেতাই পরিমল বাগচি স্মৃতি বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধদেব ঘোষ ও স্থানীয় এক প্রধান শিক্ষক জানান, এত বিপুল তথ্য আপলোড করার কাজটি বেশ সময়সাপেক্ষ হলেও, শিক্ষার্থীদের সুদূরপ্রসারী ভবিষ্যতের কথা বিবেচনা করলে এটি একটি আদর্শ ও যুগোপযোগী উদ্যোগ। অন্যদিকে, অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রক্রিয়ার প্রশংসা করেছে। তবে শিক্ষক মহলের একাংশের দাবি, বর্তমানে উঁচুক্লাসে পাঠরত শিক্ষার্থীদের আগের ক্লাসের তথ্য এই আইডিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.