Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Barasat

বুলডোজারের ভয়! রাতারাতি বারাসতের তৃণমূল কার্যালয় থেকে সরে গেল নামফলক

দখলমুক্ত অভিযানের আবহে ওই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠলেও, এতদিন সেটিই ছিল বারাসত শহরের তৃণমূল নেতাদের অন্যতম ঠিকানা।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২১:২৬

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২১:২৬

options
link
বুলডোজারের ভয়! রাতারাতি বারাসতের তৃণমূল কার্যালয় থেকে সরে গেল নামফলক zoom
তৃণমূল কার্যালয়ে বসেছে নতুন নামের ফলক। নিজস্ব ছবি।

একই বিল্ডিং, অথচ বদল গেল পরিচয়! বারাসতের কেএনসি রোডের ধারে বহুদিনের তৃণমূল কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে দলীয় সাইনবোর্ড। তার জায়গায় ঝুলছে ‘কেএনসি রেজিমেন্ট শ্যামাপুজো কার্যালয়’-এর ব্যানার। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। উল্লেখ্য, তৃণমূল জমানায় কেএনসি রোডের ফুটপাথ লাগোয়া এলাকায় তৈরি হওয়া ঝাঁ চকচকে ওই কার্যালয় একসময় বিতর্কের কেন্দ্রেও উঠে এসেছিল।

দখলমুক্ত অভিযানের আবহে ওই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠলেও, এতদিন সেটিই ছিল বারাসত শহরের তৃণমূল নেতাদের অন্যতম ঠিকানা। ভোটের মরশুমে বেড়েছিল নেতাকর্মীদের আনাগোনাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ওই কার্যালয়কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, বিজেপি কর্মীরা সেখানে ভাঙচুর চালায় এবং তৃণমূল কর্মীদের মারধর করা হয়। কিন্তু সেই ঘটনার পরও দলীয় কার্যালয়ের পরিচয় অটুট ছিল। তবে পরিস্থিতি বেগতিক বুঝে অবশ্য কোনও ঘোষণা ছাড়াই বদলে গিয়েছে ছবিটা। পুরনো সাইনবোর্ডের জায়গায় বসে গেছে ‘কে এন সি রেজিমেন্ট শ্যামাপুজো কার্যালয়’ নামের ফলক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শহরের অন্যতম প্রাচীন এই ক্লাব বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোর বড় উদ্যোক্তা হিসেবে পরিচিত। এই পরিবর্তনের কারণ নিয়ে নানা ব্যাখ্যা শোনা যাচ্ছে। কারও মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হামলা বা ভাঙচুরের আশঙ্কা এড়াতেই এই পদক্ষেপ। আবার কারও ধারণা, শাসকদলের অন্দরে ক্রমবর্ধমান অসন্তোষ ও দলবদলের আবহে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে অনিশ্চয়তা এড়াতেই এই ভোলবদল। তবে বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কেএনসি রেজিমেন্ট ক্লাবের অন্যতম কর্মকর্তা অশনি মুখোপাধ্যায় বলেন, ‘ওই জায়গাটি ক্লাবের। তাই বিল্ডিংটিও ক্লাবকেই দেওয়া হয়েছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.