Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Baruipur

বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল

কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করল, কেনই বা করল, তা এখনও স্পষ্ট নয়।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:৫৬

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:৫৬

options
link
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল zoom
বিদ্যাসাগরের মূর্তি উপড়ে ফেলা হয়েছে ঝোপে। ছবি: বিশ্বজিৎ নস্কর
Advertisement

শিক্ষক দিবসে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ। শুধু তাই নয়, মূর্তিটি ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) তুমুল শোরগোল।

ওই মূর্তিটি বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর উদ্যানে ছিল। গত ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের ওই মূর্তিটি বসানো হয়েছিল। মূর্তি উন্মোচন করেন তৎকালীন কাউন্সিলর মুজাফ্ফর আহমেদ। এই পার্কে প্রতিদিন স্থানীয় বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, তা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের। পার্কটি জঙ্গলে ভরে গিয়েছে। বিদ্যাসাগরের মূর্তিটিরও প্রায় রুগ্ন দশা। কেন তা সত্ত্বেও বারুইপুর পুরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না, সে প্রশ্নও তোলেন স্থানীয়রা। তবে তারই মাঝে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষোভের পারদ চড়েছে বেশ খানিকটা। কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করল, কেনই বা করল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের তরফে অবিলম্বে ওই মূর্তিটি আগের জায়গায় ফেরানোর আর্জিও জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে গত ২০১৯ সালের মে মাসে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের একটি মূর্তি ভাঙা নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে। পড়ুয়ারা অভিযোগ করেন, অমিত শাহর বিরুদ্ধে স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে বিজেপি সমর্থকরাই এই ঘটনা ঘটান। তদন্তে নেমে প্রায় ৫০টিরও বেশি ভিডিও ফুটেজ হাতে পায় পুলিশ। যদিও ওই কলেজের কোনও সিসিটিভি ফুটেজ হাতে আসেনি। বাংলার ঐতিহ্য নষ্ট হয়েছে বলে বিজেপিকেই কাঠগড়ায় তোলে তৎকালীন শাসক শিবির তৃণমূল। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.