Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Howrah Clash

হাওড়ায় শহিদ বেদির সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা

দু'পক্ষই তাদের পতাকা খোলার অভিযোগ জানিয়েছে থানায়। শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত মোতায়েন ছিল পুলিশ। পালটা এ দিন বিকেলে প্রতিবাদ সভার ডাক দিয়েছে বিজেপি।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৬:৫৯

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৬:৫৯

options
link
হাওড়ায় শহিদ বেদির সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা zoom
এই শহিদ বেদী ঘিরেই উত্তেজনা। নিজস্ব চিত্র
Advertisement

৫ সেপ্টেম্বর হাওড়ার (Howrah) শিবপুরে সিপিএমের শহিদ স্মরণ ঘিরে উত্তেজনা। পতাকা খোলাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএমের অভিযোগ পালটা অভিযোগে তপ্ত এলাকা। থানায় অভিযোগ জানিয়েছে দু’পক্ষই। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সিপিএমের পার্টি অফিসের সামনে মোতায়েন ছিল পুলিশ। এ দিকে বিকেলে সিপিএমের পার্টি অফিসের সামনে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।

হাওড়ার শিবপুর রোডে শিবপুর বাজারে সিপিএমের শহিদ বেদি রয়েছে। ৫ সেপ্টেম্বর সেখানে জীবন মাইতির স্মরণে সভা করে সিপিএম। শুক্রবার রাতে সেখানে প্রস্তুতির জন্য যান সিপিএমের কর্মীরা। শহিদ বেদির পাশে বিজেপির পতাকা লাগানো ছিল। অভিযোগ, বামকর্মীরা সেই পতাকা খুলে দেন। বিজেপি পতাকা পা দিয়ে মারানোরও অভিযোগ উঠেছে। এই বিষয়টি ভিডিও করে সোশাল মিডিয়ায় তা আপলোড করেন এক বিজেপি কর্মী। তারপরই মিছিল করে সেখানে যান বিজেপি কর্মীরা। চলে স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির মধ্য হাওড়ার ৪ নম্বর মণ্ডলের সভাপতি শুভ্রদীপ দত্ত বলেন, “সিপিএমের শহিদ বেদির পাশে আমাদের বিজেপির পতাকা লাগানো ছিল। শুক্রবার রাতে সেই পতাকা খুলে খুলে তা পায়ে লোটান সিপিএমের কর্মীরা। আমাদের এক সমর্থক ওই এলাকার বাসিন্দা বিষয়টি দেখে ভিডিও তোলে। প্রতিবাদ জানিয়ে মিছিল করে সিপিএমের পার্টি অফিসের সামনে যাই। সেখানে গিয়ে আমরা স্লোগান দিই। আমাদের পতাকাকে অসম্মান করার জন্য সিপিএমের বিরুদ্ধে একটি এফআইআরও করেছি।”

এ দিকে সিপিএমের অভিযোগ, বিজেপির প্রায় শ’খানেক কর্মী তাদের পতাকা খুলে দিয়েছেন। সিপিএমের হাওড়া জেলা কমিটির সদস্য তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ বলেন, “প্রত্যেক বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন স্বাধীনতা সংগ্রামী কমরেড জীবন মাইতির শহিদ স্মরণ হয়। শুক্রবার রাতে শিবপুরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে পতাকা লাগিয়েছিলাম। আচমকাই বিজেপির প্রায় শখানেক নেতা কর্মী রাতে পার্টি অফিসের সামনে এসে আমাদের শহিদ বেদি থেকে লাগানো পতাকা খুলে দেয়। আমাদের পতাকা খুলে, তারা ওখানে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। আমরা এ ব্যাপারে শিবপুর থানায় লিখিতভাবে জানাই। পাশাপাশি বিজেপির পতাকাগুলো খুলে থানায় জমা দিয়েছি।” দু’পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে।

দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের আশঙ্কায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সিপিএমের শিবপুর পার্টি অফিসের সামনে মোতায়েন ছিল পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ। এ দিকে এই ঘটনায় আজ শনিবার বিকেলে সিপিএমের পার্টি অফিসের সামনেই প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.