টিটুন মল্লিক, বাঁকুড়া: পুতুল সাজানোর জন্য কাপড়ের প্রয়োজন ছিল। সেজন্য ভরদুপুরে বড়দের না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল বছর সাতের নাবালিকা। এলাকারই এক দর্জির কাছে সে গিয়েছিল কাপড় আনতে। আর বিশ্বাস করে সেখানে যাওয়াই কাল হল। অভিযোগ, ওই দর্জির লালসার শিকার হল নাবালিকা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ আহিয়া। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাতনা থানা এলাকায় বাড়ি ওই নাবালিকার। এলাকাতেই দোকান আছে দর্জি শেখ আহিয়ার। গতকাল, রবিবার দুপুরে বাড়ির সকলে ঘুমাচ্ছিলেন। পুতুল খেলার সময় সেটিকে সাজানোর জন্য কাপড়ের প্রয়োজন ছিল। সেই কথা মাথায় আসতেই কাউকে কিছু না বলে একাই ওই দর্জির কাছে চলে যায় নাবালিকা। কাপড় দেওয়ার নাম করে নাবালিকাকে দোকানের ভিতর নিয়ে যান তিনি। এরপর দোকানের শার্টার নামিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও ভয় দেখানো হয় বলে অভিযোগ। পরে ছাড়া পেয়ে নাবালিকা কোনওরকমে বাড়ি ফিরে আসে।
তার চোখমুখ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। পরে বাড়ির লোকদের গোটা ঘটনার কথা জানায় সে। রাতেই ছাতনা থানায় নাবালিকার পরিবারের তরফে দর্জির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পকসো ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কঠোর থেকে কঠোরতম সাজার দাবি তোলা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে। ওই ব্যক্তির ফাঁসির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়