Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Suvendu Adhikari

শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কং-কমিউনিস্ট-তৃণমূলের, হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু

আজ, শনিবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৪৭

options
link
শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কং-কমিউনিস্ট-তৃণমূলের, হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু zoom
ফাইল ছবি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস, কমিউনিস্ট এবং আগের তৃণমূল সরকার। ‘হিন্দু নিধনে’র কথা মনে করিয়ে একযোগে পূর্বতন সরকারগুলিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। ঐতিহাসিক এই দিনকে মাথায় রেখেই এদিন তারকেশ্বরে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে একদিকে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তুলে ধরেন, অন্যদিকে কীভাবে আগের সরকার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তাও জানান।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে মাথায় রেখে একগুচ্ছ ঘোষণাও এদিন করেন মুখ্যমন্ত্রী।

তারকেশ্বরের সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”১৯৪৭ সালে ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে তারকেশ্বরে মহাসম্মেলন হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল, পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করার। কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা এখন ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে। বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতমাতার আশ্রয়ে শরণ নিতে চেয়েছিল।” মুখ্যমন্ত্রীর কথায়, ওই বছরই পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন আইনসভার সদস্য ২১ জনের বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই ইতিহাস বাংলার শাসনক্ষমতায় থাকা কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূলের সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টদের সরকার এবং তৃণমূলের সরকার শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি। কিন্তু বিজেপি সরকার তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা মাথায় রেখে একগুচ্ছ ঘোষণাও এদিন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ”আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মজয়ন্তী। ওইদিন সাড়ম্বরে পালন করবে সরকার।” শুধু তাই নয়, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের বাড়ি বিজেপি সরকার ক্রয় কর সেখানে স্মৃতিসৌধ এবং লাইব্রেরি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, এদিন সভায় একটি তথ্যচিত্রও দেখানো হয়। যেখানে পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখতে যেভাবে হিন্দু নিধনের ঘটনা ঘটেছিল, তা বিস্তারিত তুলে ধরা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.