Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Suvendu Adhikari

‘কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা’, বাবা তারকনাথের চরণে মাথা ঠেকিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। তারকেশ্বরে দাঁড়িয়ে ফের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৭:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৭:৪২

options
link
‘কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা’, বাবা তারকনাথের চরণে মাথা ঠেকিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী? zoom
তারকেশ্বর মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

purna নির্বাচনী ইস্তেহারেই বাংলার মা-বোনেদের জন্য ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল বিজেপি। সরকারে আসাতেই ঘোষণা হয়েছিল পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া চালু করার কথা। গত বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। এক সপ্তাহ হওয়ার আগেই টাকা দেওয়ার কাজ শুরু। কাল অর্থাৎ বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। তারকেশ্বরে দাঁড়িয়ে ফের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “কাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। যাঁরা ফর্ম পূরণ করেছেনম, তাঁরা টাকা পাবেন। আমরা যা বলি, ভেবেচিন্তেই বলি। কোনও ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না।” তারকেশ্বরে দাঁড়িয়ে ফের একবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বাংলার মা বোনেদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। 

কথা দিয়ে কথা খেলাপ নয়। বরং কাল থেকেই উপভোক্তারা হাতে হাতে টাকা। আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘যত দ্রুত ফর্ম ফিলআপ হবে, তত দ্রুতই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। আর যাঁরা অন্নপূর্ণার ফর্ম এখনও পূরণ করেননি, তাঁরাও বঞ্চিত হবেন না। তাঁদের অ্যাকাউন্টেও আগের মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে।’ ইতিমধ্যেই একাধিক ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের অস্তিত্ব মিলেছে। গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে। তদন্তের জাল যে আরও বাড়বে সোমবারই নবান্নে দাঁড়িয়ে সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিস্ফোরক দাবি, “এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। ৩০ লক্ষ গুণিতক ১ হাজার টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুঠ করেছে এই লুঠেরাদের পার্ট, এটা তার প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণ নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে মহিলাদের আশ্বস্ত করে তাঁদের সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীর আবেদন, “২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে। যাচাই করবে না? একটু সহযোগিতা করুন।” বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন হাজার টাকা। অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন হাজার টাকা। অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে ভুয়া প্রায় ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “যাঁরা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন, এই জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাঁদের দলের লোকেদের বলব যে, এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সঙ্গে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা, যাঁরা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, ছাড়ব না।” একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলাও দায়ের হবে। লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্ট ধরতে সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.