Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
CM Suvendu Adhikari

ছেলেবেলার চেনা দর্জির হাতে তৈরি পাঞ্জাবি পরেই শপথ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, আবেগে ভাসছেন রবিদা

ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শুভেন্দু যে পাঞ্জাবি পরেছিলেন, সেটিও তৈরি হয়েছে রবিদার হাতেই।

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৫:৩৩

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৫:৩৩

options
link
ছেলেবেলার চেনা দর্জির হাতে তৈরি পাঞ্জাবি পরেই শপথ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, আবেগে ভাসছেন রবিদা zoom
নিজের দোকানে রবীন্দ্র চৌধুরী। নিজস্ব ছবি।

কাঁথির ছোট্ট টেলারিং দোকানে বসে আজও পুরনো দিনের স্মৃতি হাতড়ান রবীন্দ্র চৌধুরি, সকলের পরিচিত ‘রবিদা’। অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময় থেকে শুভেন্দু অধিকারী তাঁর দোকানে জামা তৈরি করাতে আসতেন। শান্ত স্বভাবের সেই কিশোরকে কোনওদিন আড্ডা দিতে দেখেননি রবিদা। সময় পেলেই চলে যেতেন রামকৃষ্ণ মিশনে। ছোটবেলা থেকেই তৈরি জামা পরার অভ্যাস ছিল শুভেন্দুর, আর সেই অভ্যাস আজও বদলায়নি বলে জানালেন রবিদা। এখন সেই ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী। ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শুভেন্দু (CM Suvendu Adhikari) যে পাঞ্জাবি পরেছিলেন, সেটিও তৈরি হয়েছে রবিদার হাতেই।

জানা গিয়েছিলেন, শুভেন্দু যে পাঞ্জাবিটি পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তার বাড়তি কাপড় আশীর্বাদ হিসেবে যত্ন করে তুলে রেখেছেন রবীন্দ্র। শুভেন্দুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে ভেসে যান কাঁথির এই প্রবীণ দর্জি। তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর জন্য পাঞ্জাবি তৈরি করেন বলেই জেলার বহু রাজনৈতিক নেতা এখন তাঁর দোকানে পোশাক বানাতে আসেন। কিন্তু অনেককে তিনি দেখেছেন, একটু বড় জায়গায় পৌঁছলেই পুরনো সম্পর্ক ভুলে যেতে। শুভেন্দু অধিকারী সেই দিক থেকে একেবারেই আলাদা। কাঁথি থেকে মহাকরণে পৌঁছেও তিনি ‘রবিদা’-কে ভোলেননি, আর সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন এই দর্জি।

Advertisement

রবিদা জানান, ফুলহাতা থেকে হাফহাতা-সব ধরনের খাদির পাঞ্জাবিই তিনি শুভেন্দুর জন্য তৈরি করেন। কাপড় আসে কলকাতা থেকে। মুখ্যমন্ত্রীর পোশাকে চাকচিক্যের প্রতি বিশেষ টান নেই, তবে পোশাকে সামান্য দাগ লাগলেও আর তা ব্যবহার করেন না। বহুদিনের ইচ্ছে ছিল কোনও একদিন বাংলার মুখ্যমন্ত্রীর পোশাক তৈরি করবেন। শুভেন্দু অধিকারীর শপথের পাঞ্জাবি সেলাই করে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.