নৈহাটির জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’। কাঁচামালের তীব্র সংকট ও পাটের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে হাজিনগর জুট মিলে তালা ঝুলেছে। শনিবার মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। একটি নোটিসে কর্মহীন কয়েক হাজার শ্রমিক। অনিশ্চয়তায় তাঁদের পরিবারে। সংসার চলবে কী করে তা নিয়ে সংশয়ে রয়েছেন শ্রমিকরা।
সকালে কারখানার মূল ফটকে নোটিস দেখার পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, কাঁচামালের তীব্র সংকটের কথা বলা হলেও মিলের ভিতরে ও বাইরে এখনও পর্যাপ্ত পাট মজুত রয়েছে। জুটমিল কর্মীর দাবি, এখনও যা পাট মজুত রয়েছে, তা দিয়ে আরও ২০ দিন থেকে এক মাস উৎপাদন চালানো সম্ভব ছিল। তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে শ্রমিক ছাঁটাইয়ের চক্রান্ত চলছে।
আরও পড়ুন:
অন্যদিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য, বাজারে কাঁচা পাটের তীব্র অভাব ও উৎপাদন ব্যয় বৃদ্ধির জেরে কারখানা চালানো অসম্ভব হয়ে উঠেছে। তাই ৬ জুন থেকে সাময়িকভাবে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে মিল খোলা সম্ভব নয় বলেও নোটিসে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?
-
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর