সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোট পরবর্তী অশান্তিতে এবার উত্তপ্ত নদিয়ার নাকাশিপাড়া। নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। শুক্রবার রাতে এই ঘটনায় এখনও থমথমে নাকাশিপাড়ার বীরপুরে।
নিহত খবির শেখ, নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে ১০-১২ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে দুষ্কৃতীরা। উঠোনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতে থাকেন। বেগতিক পরিস্থিতি বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: ঘুরছে যুদ্ধের চাকা! এবার রাশিয়ায় মিসাইল হামলা ইউক্রেনীয় ফৌজের]
রক্তাক্ত অবস্থায় খবিরকে উদ্ধার করা হয়। বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে খবিরকে। যদিও সে অভিযোগ মানতে নারাজ ঘাসফুল শিবির। রাজনৈতিক প্রতিহিংসায় খুন নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই কাজ করল, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]
সর্বশেষ খবর
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ
-
সৌদির তেল শোধনাগারে ভয়ংকর হামলা, চুক্তির পরই ‘মুসলিম ন্যাটো’র গালে সপাটে চড় হাউথির
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!