Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Summer Vacation

রাজ্যে বাড়ছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে খুলবে স্কুল?

বাইরে বেরলেই তীব্র রোদ আর প্যাচপ্যাচে গরম। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত।

Advertisement
পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৯:৫৪

link
পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৯:৫৪

options
link
রাজ্যে বাড়ছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে খুলবে স্কুল? zoom
রাজ্যের সরকারি স্কুলে বাড়ল গ্রীষ্মের ছুটি

বাইরে বেরলেই তীব্র রোদ আর প্যাচপ্যাচে গরম। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) বাড়ানোর সিদ্ধান্ত। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ১ জুন থেকে ফের শুরু হবে পঠনপাঠন।

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়ে গত ১১ মে। ১৮ মে থেকে স্কুল খোলার কথা ছিল। তবে নয়া নির্দেশিকা অনুযায়ী ৩১ মে থেকে খুলবে স্কুল। স্কুলশিক্ষা দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিক্ষা দপ্তরের সচিবদের একটি বৈঠক হয়। ওই বৈঠকের পরই সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম। বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশপাশের জেলাগুলিতে গরম বাড়বে। সেই ইঙ্গিতও করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন দুয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে বলেই খবর।

তবে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলাতেই ভারী বৃষ্টি হবে। পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বলে খবর। শুক্র ও শনিবার দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.