Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Jaynagar

প্রচারের মাঝে ‘হামলা’, ভোট আবহে জয়নগরে আক্রান্ত SUCI প্রার্থী

হামলার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৪, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৪, ১৭:২৩

options
link
প্রচারের মাঝে ‘হামলা’, ভোট আবহে জয়নগরে আক্রান্ত SUCI প্রার্থী zoom
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রচারের সময় দুষ্কৃতীদের হাতে নিগৃহীত জয়নগর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর। বেশ কয়েকজন এসইউসিআই কর্মী জখম হন। হামলার ঘটনায় কাঠগড়ায় শাসক শিবির। নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ জানানোর ভাবনা আক্রান্তদের।

রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন জয়নগর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর। অভিযোগ, সুনদিয়া বোদরা এবং চন্দনেশ্বর এলাকায় প্রচার সেরে ফেরার পথে ৩০-৪০ জন দুষ্কৃতী মোটর বাইকে চড়ে আসে। তাদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা বাজারের কাছেই তাদের উপর আক্রমণ করা হয়। তাদের হাতে থাকা প্রচারের জন্য ব্যবহৃত মাইক সেটও কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। একাধিক কর্মীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজভবনে শ্লীলতাহানি ইস্যু: ফুটেজ দেখে চিহ্নিত, আরও ৪ কর্মীকে নোটিস পাঠিয়ে তলব লালবাজারে]

ভাঙচুর করা হয়েছে তাদের ব্যবহৃত অটো ও মোটর বাইক। ঘটনায় গুরুতর জখম হন রেজাউল ঢালি নামে এক এসইউসিআই কর্মী। হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলেই খবর। এসইউসিআই কর্মী তরুণ নস্কর বলেন, “দলীয় কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কীভাবে অবাধ হবে, তা বুঝতে পারছি না। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারেরও দাবি করছি।” যদিও হামলা প্রসঙ্গে শাসক শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘হিংসুটে, কুচুটে’! বারাকপুরে মোদির ‘গ্যারান্টি’র কড়া জবাব মমতার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.