স্কুলের মধ্যেই ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এক ছাত্র। ছাত্রী সপ্তম শ্রেণিতে ও ছাত্রটি একাদশ শ্রেণিতে পড়ে। ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করা হয়েছিল। সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে! যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনাটি জানাজানি হতেই ওই দুই পড়ুয়াকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি স্কুলে।
জানা গিয়েছে, ঘটনাটি দিন কয়েক আগের। গঙ্গারামপুর থানা এলাকায় ওই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে জেলাজুড়ে। শিক্ষার মান ও ফলাফল যথেষ্ঠ ভালো বলেই খবর। সেই স্কুলেই এই ঘটনা! জানা গিয়েছে, স্কুলেরই একটি ঘরের মধ্যে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিয়েছে একাদশ শ্রেণির ওই ছাত্র! শুধু তাই নয়, সেসময় ঘরে বেশ কয়েকজন বন্ধুও ছিল তাদের। তাদেরই একজন মোবাইল ফোনে সেই ঘটনা ভিডিও করেছিল। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর বিতর্ক।
আরও পড়ুন:
স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায় জানিয়েছেন, “ঘটনাটি ঘটে জুন মাসের ২৭ কিংবা ২৮ তারিখের। আমি জানতে পারি ৩০ জুন। এরপর তাদের ডেকে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।” তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, সেটি সিঁদুর ছিল না, রং ছিল। জানা গিয়েছে, গরমের কারণে সরকারি নির্দেশ মেনে সকালে স্কুল হচ্ছিল। স্কুল ছুটির পরেই ওই ঘটনা ঘটেছে। সেসময় স্কুলের অধিকাংশ পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষ চলে গিয়েছিল।
প্রধান শিক্ষকদের কথায়, “এতে স্কুল ও কর্তৃপক্ষর বদনাম হয়েছে। আমরা লজ্জিত। আর যাতে এমন ঘটনা না ঘটে তাতে সজাগ থাকব। তবে সকলেই নাবালক, নাবালিকা। সেই কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হল। তবে তারা পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে। নিদিষ্ট সময়ের আগ পর্যন্ত স্কুলে আসবে না, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে তাদের।” জানা গিয়েছে, ছাত্রীটিকে একমাস এবং ছাত্র তিনজনকে তিনমাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর