Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
South Dinajpur

জমি বিবাদে আটক স্বামী, একা পেয়ে স্ত্রীকে ‘গণধর্ষণ’, দঃ দিনাজপুরে কাঠগড়ায় ৫ প্রতিবেশী

হরিরামপুর থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ২০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ২০:১৩

options
link
জমি বিবাদে আটক স্বামী, একা পেয়ে স্ত্রীকে ‘গণধর্ষণ’, দঃ দিনাজপুরে কাঠগড়ায় ৫ প্রতিবেশী zoom
প্রতীকী ছবি
Advertisement

জমি বিবাদ! প্রতিবেশীর জমিতে নির্মাণের অভিযোগ। পুলিশ আটক করে স্বামীকে। তারপরই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৫ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হরিরামপুরে। এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার পরিবার সম্প্রতি বাড়ির নির্মাণ কাজে হাত দেন। সেই সময় অভিযোগ ওঠে, প্রতিবেশীর জমি দখল করে কাজ করছেন তাঁরা। নির্যাতিতার দাবি, যে জায়গা নিয়ে ঝামেলা, সেই অংশটি বাদ দিয়ে তাঁরা কাজ করতে থাকেন। মহিলা অভিযোগ, ২৬ তারিখ রাতে পুলিশ তাঁদের বাড়ি আসে। সেই সময় অভিযুক্তরা তাঁর স্বামীকে জোর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পাঁচ প্রতিবেশী তাঁকে ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে মারধর ও গণধর্ষণ করে। তারপর তাঁকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রা মহিলাকে সেখানে পরে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর হরিরামপুর থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে এই ঘটনা তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা যুক্ত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূল। ভোটের মুখে তৃণমূলকে বদনামের চেষ্টা করা হচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের। এদিকে অভিযোগপত্রে লেখা তারিখ ও সময় নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.