Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Ulto rath

উলটোরথে ভিজছে দক্ষিণবঙ্গ, আবহাওয়া বদলাবে কবে?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৫, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৫, ১৭:৩৩

options
link
উলটোরথে ভিজছে দক্ষিণবঙ্গ, আবহাওয়া বদলাবে কবে? zoom

নিরুফা খাতুন: উলটোরথে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ! সক্রিয় মৌসুমি অক্ষরেখা। একটি ঘূর্ণাবর্তও রয়েছে গাঙ্গেয় বঙ্গের উপর। তার জেরেই দক্ষিণবঙ্গে শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিসের পূর্বাভাস শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রবিবার অতিভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ডিগ্রি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার মালদহ-সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.